ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

ওশান নিউজ প্রতিবেদক : এতদিন টেলিফটো ফটোগ্রাফি মানেই ছিল দামি ডিএসএলআর ক্যামেরা, অত্যাধুনিক লেন্স এবং ভারী সরঞ্জামের ঝামেলা। সেই ধারণা বদলে দিতে প্রস্তুত গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। 

বিখ্যাত অপটিকস প্রস্তুতকারক জাইস-এর সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে ভিভো এক্স৩০০ প্রো ও জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। এখন লাখ টাকা খরচ ছাড়াই হাতে থাকা এক্স৩০০ প্রো দিয়েই দিব্যি করা যাচ্ছে পেশাদার ওয়াইল্ডলাইফ ও লং-ডিস্ট্যান্স ফটোগ্রাফি। জাইস-এর সহযোগিতায় তৈরি এই কিট ফোনের জুম ক্ষমতা বাড়ায় ২০০ গুণ পর্যন্ত। 

ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গিম্বল-গ্রেড ক্যামেরা, যা দূরের বিষয় জুম করলেও ছবি থাকে স্থির ও পরিষ্কার। ফোনটিতে জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট যুক্ত হলে পাওয়া যায় ২০০ মিমি টেলিফটো রেঞ্জ। 

ফলে দূরের দৃশ্য, স্টেজ শো বা চলমান মুহূর্ত আরও স্পষ্টভাবে ফ্রেমবন্দি করে। এছাড়াও, এক্স৩০০ প্রো-এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এইচপিবি সেন্সরকে পুরোপুরি কাজে লাগিয়ে এই এক্সটেন্ডার কিট উচ্চ রেজোলিউশনের ছবি নিশ্চিত করে। 

এক্স৩০০ প্রো-তে রয়েছে ১২০ এফপিএস পর্যন্ত ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা। এক্সটেন্ডার কিট যুক্ত করে মোশন শট, স্টেজ শট বা ওয়াইল্ডলাইফ ভিডিও আরও স্থির ও স্পষ্টভাবে ধারণ করা যায়। উন্নত ইমেজিং কোয়ালিটির জন্য এক্স৩০০ প্রো-তে আছে ডেডিকেটেড ভিথ্রি+ চিপ, যা কিটের সহযোগিতায় প্রতিটি ছবি ও ভিডিওতে যোগ করে প্রফেশনাল ডেপথ ও ডিটেইল।  

এক্সটেন্ডার কিটটির ওজন মাত্র ২১০ গ্রাম হওয়ায় এটি একদম হালকা ও সহজে বহনযোগ্য। এটি দিয়ে ন্যূনতম ১ মিটার ফোকাস দূরত্বে কাছের বস্তু থেকেও সূক্ষ্ম ডিটেইল ধারণ করা যায়। এছাড়া এতে আছে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় স্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।

এক্স৩০০ প্রো-এর জন্য বিশেষভাবে তৈরি এই গ্রিপ কিটে আছে টাইপ-সি পোর্ট। যা, দ্রুত সংযোগ এবং প্রফেশনাল হ্যান্ডলিং নিশ্চিত করে। এছাড়াও, ফটো ও ভিডিও শুটিংয়ের জন্য গ্রিপে জুম লিভার, কন্ট্রোল ডায়াল, শাটার এবং ভিডিও রেকর্ডিং বাটন আছে। 

এছাড়াও, কিটের সাথে থাকছে ফিল্টার অ্যাডাপ্টার রিং, ডেকোরেটিভ রিং, ফোন কেস, নেক স্ট্র্যাপ এবং কুইক-রিলিজ হুক। যা, বাইরে শুটিংয়ের জন্য নিরাপদে বহন এবং সহজেই ব্যবহারে দেয় পূর্ণ অভিজ্ঞতা।

ফটোগ্রাফিতে ব্যক্তিগত স্টাইল যোগ করে প্রফেশনাল কাজকে নতুন মাত্রা দিবে ভিভো এক্স৩০০ প্রো এবং জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। দেশের বাজারে এক্স৩০০ প্রো পাওয়া যাচ্ছে ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টে, যার মূল্য ১,৪৯,৯৯৯ টাকা। সাথে জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের মূল্য ২৮,৯৯৯ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগুনি পোশাকে মোহনীয় শবনম বুবলী, মিষ্টি হাসিতে মুগ্ধ নেটিজেন

1

শীতের তীব্রতা সর্বোচ্চ রাজশাহীতে রেকর্ড ১০.২ ডিগ্রি

2

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

3

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফির

4

নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখান: সিইসি

5

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

6

বরেন্দ্রে অরক্ষিত নলকূপে শিশুমৃত্যু: বিএমডিএ’র বিরুদ্ধে ৫ কো

7

ডাক বিভাগের সব বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে : ফয়েজ আহমদ ত

8

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

9

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাবের জয়জয়কা

10

দারাজ ১১.১১ মেগা সেল: দ্য রিয়েল বস আসছে ১০ নভেম্বর রাত ৮টায়

11

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

12

রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে আইডিইবি’র ৫৫ বছর পূর্তি ও গণপ্রকৌশ

13

সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট

14

পিআর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আগামী সংসদে: মির্জা ফখরুল

15

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যদের সৌজন্য সা

16

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্তদের পদায়

17

টেকসই কৃষির লক্ষ্যে দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়ন করছে সরকার: ক

18

হার দিয়ে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

19

বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ বরদাশত নয়: জামায়াতের আমির

20