ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

সালমান শাহের মৃত্যু: হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ

বিনোদন প্রতিবেদক : ঢালিউড সুপার হিরো সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণের পর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।  

সোমবার (২০ অক্টোবর) বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে মারা যান সালমান শাহ। এ অভিনেতার আকস্মিক মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক; যা মেনে নেয়নি নায়কের পরিবার। ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।    

ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৭ সালের ২৫ নভেম্বর সিএমএম আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে রায় দেন। যা প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমানের বাবা।

২০০৩ সালে রিভিশন মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক প্রতিবেদন দাখিল করেন, যেখানে সালমান শাহর মৃত্যুকে ‘অপমৃত্যু’ বলা হয়।

এরপর ছেলের মৃত্যুর বিচারপ্রার্থী কমরউদ্দিন আহমদ চৌধুরী মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন সালমান শাহর মা নীলা চৌধুরী। ২০১৫ সালে তিনি সিএমএম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। তখন মামলাটি তদন্তের ভার পড়ে পিবিআইয়ের ওপর।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন।

মামলার নিষ্পত্তি আদেশের বিরুদ্ধে ২০২২ সালের ১২ জুন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করে বাদীপক্ষ। ওই রিভিশন মামলায় বলা হয়, একাধিক ব্যক্তির প্রভাবে প্রভাবিত হয়ে হত্যাকে ধামাচাপা দেয়া হয়েছে। সুপরিকল্পিত হত্যাকে ‘আত্মহত্যা’ ও ‘অপমৃত্যু’ বলা হচ্ছে। তাই সত্য প্রতিষ্ঠায় সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’সহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন।

তার অভিনীত সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি সর্বাধিক ১৩টি সিনেমায় অভিনয় করেছেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচন সামনে রেখে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষ

1

এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফারে পাঠাও-এ এখন সিএনজি রাইড

2

আগামীর সংসদ হবে কুরআনের সংসদ, সবকিছু চলবে কুরআনের আইনে: মুজি

3

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

4

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

5

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

6

দেশে বৈদ্যুতিক যানের প্রসারে গ্রামীণফোন–গ্লাফিটের যৌথ উদ্যোগ

7

রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

8

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

9

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

10

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

নির্বাচিত হলে লাকসামকে জেলায় উন্নীত করার অঙ্গীকার: আবুল কাল

13

তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর আপিলের ৫ম দিনের শুনানি শুরু

14

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আন

15

ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন, সরাসরি এভারকেয়ার হাসপাতাল

16

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সরকারের অটল সংকল্প প

17

নির্বাচন হলে স্থিতিশীল হবে পরিস্থিতি সেনাবাহিনী আগের চেয়ে ঐক

18

বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগের নতুন সূচনা: সিইপিএ চুক্তি চূড়ান্

19

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করছে ব্লু-নর

20