ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানি শেষ হয়েছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ বিষয়ে আদেশের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন। সালমান শাহর মায়ের আইনজীবী মো. ওবায়দুল্লাহ এ দিন রিভিশন আবেদনের পক্ষে শুনানি শেষ করেন। 

পরে তিনি বলেন, আমরা মামলার কিছু ডকুমেন্ট চেয়ে রিভিশন দায়ের করি। ২০২২ সাল থেকে আমরা শুনানি শুরু করি। আজ শুনানি শেষ হল। আমরা শতভাগ আশাবাদী, আদালত আমাদের রিভিশন মঞ্জুর করবেন। এরপর তথ্যগুলো পর্যালোচনা করে আমরা মামলাটি পুনরায় তদন্তের আবেদন করব। সালমান শাহ ‘হত্যার’ বিচার দাবিতে এদিন ভক্তরা আদালতপাড়ায় মানববন্ধন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি। তখন অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সিআইডি বলে, সালমান শাহ ‘আত্মহত্যা’ করেছিলেন। সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরউদ্দিন চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট, সেই প্রতিবেদন দাখিল করেন মহানগর হাকিম ইমদাদুল হক। তাতেও হত্যার অভিযোগ নাকচ করা হয়।

সালমান শাহের বাবার মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী মামলটি চালিয়ে যান। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নীলা চৌধুরী বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে ‘নারাজি’ দেন। তিনি ১১ জনের নাম উল্লেখ করে দাবি করেন, এরা তার ছেলের ‘হত্যার’ সঙ্গে জড়িত থাকতে পারে। এরপর মামলাটি তদন্ত করে র‌্যাব। রাষ্ট্রপক্ষ আপত্তি তুললে ২০১৬ সালের ২১ অগাস্ট, ঢাকার বিশেষ জজ ৬-এর বিচারক ইমরুল কায়েশ র‌্যাবকে মামলাটি আর তদন্ত না করার আদেশ দেন।

তখন তদন্তের দায়িত্বে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার বছর তদন্তের পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তারা চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেখানেও বলা হয়, ঘটনার সময় উপস্থিত ও ঘটনায় সংশ্লিষ্ট ৫৪ জন সাক্ষীর জবানবন্দি বিশ্লেষণ করে, জব্দ করা আলামত পর্যালোচনা করে হত্যার অভিযোগের কোনো ‘প্রমাণ মেলেনি’।

পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে বলে, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ আর স্ত্রী সামিরা হকের কারণে মা নিলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ভুগেই অভিমানী সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। 

ওই প্রতিবেদনেও সন্তুষ্ট নন সালমানের মা নীলা চৌধুরী। ছেলের মৃত্যু কীভাবে হয়েছিল, তা জানতে তিনি আরো তদন্ত চান। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন। 

এরপর আবার সালমান শাহর পরিবারের পক্ষ থেকে কয়েকটি বিষয় নিয়ে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন দায়েরের আবেদন করা হয়। ২০২২ সালের ১২ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন গ্রহণ করেন। তবে বিভিন্ন কারণে আর রিভিশন শুনানি হয়নি। 

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে সালমান শাহর জন্ম। এই নায়কের মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। নব্বই দশকের শুরুতে সালমান শাহ মাত্র চার বছর কাজ করে শীর্ষ নায়কে পরিণত হন।                                                                                    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

1

টেন্ডার অনিয়মে গণপূর্ত অধিদপ্তরে দুদকের তৎপর অভিযান

2

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

3

স্লোগান-সহ হাদির জানাজার মিছিল মানিক এভিনিউতে প্রবেশ করছে

4

নতুন রূপে অপু বিশ্বাস ‘দুর্বার’ এ থাকছে বড় চমক

5

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

6

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

7

আসছে টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ঢেকে যাবে সকাল–সন্ধ্যা

8

রাজধানীতে ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে ব্যাপক প্রস্ত

9

ডাকসু ভিপির ঘোষণা: শাহবাগ মোড় এখন শহীদ ওসমান হাদি চত্বর

10

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

11

টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদানে শতভাগ নিশ্চয়তা দিতে হবে : স্ব

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণে যুবক নিহত

14

বাংলা ভাষার প্রযুক্তিতে নতুন দিগন্ত : কাগজ.এআই ও জুলাই ফন্ট

15

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২

16

থাইল্যান্ডে মিস ইউনিভার্স ২০২৫: মুকুটে মেক্সিকোর ফাতিমা বশ

17

১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলে

18

নিয়মিত সময়সীমার মধ্যে জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন

19

৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

20