ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের স্বাগত মিছিল

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাগত মিছিল করেছে ছাত্রদল। ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মিছিলটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের টিএসসিতে এসে শেষ হয়। 

এরপর ঢাবির রোকেয়া হলের পার্শ্ববর্তী যাত্রী ছাউনিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় ছাত্রদল নেতাকর্মীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে; তিস্তা নদী বহমান, তারেক রহমান; তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ ইত্যাদি স্লোগান দেন।  

সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, দেশনায়ক তারেক রহমান বিগত ১৫ বছর বিদেশে বসে এ দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে তিনি অচিরেই স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা তার এ প্রত্যাবর্তনকে স্বাগত জানাই।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সাম্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য আমি ছাত্রদলের সবাইকে আহ্বান জানাচ্ছি।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা মনে করি তার এ আগমনে এ দেশে গণতন্ত্রের নতুন দ্বার খুলবে। দেশ আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি বণ্টনে ন্যায় ও সহযোগিতা চাই: জেনেভা কনভেনশনে বাংলাদেশের

1

‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: মির্জ

2

বিজিবি দিবসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৭২ সদস্য পদকপ্রাপ

3

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

4

২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা

5

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, নতুন করে ভর্তি ৫০৬ রোগী

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে: মীর স্ন

8

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

9

হাদির জানাজায় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ৮৭০ আনসার

10

সেনানিবাসে খালেদা জিয়া: প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত একান

11

বেলুন ও ফেস্টুনে উদ্বোধন: রাজশাহীতে শুরু হলো বিসিক উদ্যোক্তা

12

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ত

13

৫৪ বছর পর আলেম সমাজের সামনে ক্ষমতার দরজা খুলছে: ধর্মবিষয়ক উপ

14

ভ্যাপ–ইসিগারেটে এমডিএমবি বিক্রি: মালয়েশিয়া-চক্রের মূলহোতাসহ

15

ইসির তালিকায় নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, জারি হলো গণ

16

ওসমান হাদির ওপর হামলা দেশের ওপর আঘাত : সালাহউদ্দিন আহমদ

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী বৃদ্ধি

19

জাহানারার অভিযোগে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে পদক্ষেপ নেবে:

20