ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে ঢাকায় শুরু ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

ক্রীড়া প্রতিবেদক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১২টি দেশের অংশগ্রহণে ঢাকায়  শুরু হয়েছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম সন্ধ্যায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনের পর এক উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

যুব ও ক্রীড়া সচিব তার বক্তব্যে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'এই ধরনের টুর্নামেন্ট শুধু অ্যাথলেটদের পারফরম্যান্স বৃদ্ধি করে না, সবার মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটায়। টেনিসের প্রসারে এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের মাঝে উৎসাহ বৃদ্ধি করবে। বাংলাদেশের টেনিসের উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।’ 

টেনিস ফেডারেশনকে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার জন্য ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম শুরু করার কথাও বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সহ সভাপতি আশরাফুজ্জামান খান পুটন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন, অ্যাডহক কমিটির সদস্য বেগম হোসনে আরা রিনা ও টুর্নামেন্ট ডিরেক্টর সোহেল সরকার। 

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে সুজুকি মটরবাইকস, ব্যাংক এশিয়া ও ডানা পেট্রোলিয়াম লি:।

এর আগে আজ সকালে শুরু হয়েছে টুর্নামেন্টের বাছাইপর্বের খেলা। আগামীকালও বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের আকর্ষণীয় খেলা। বালক বিভাগে বাছাইপর্বে মোট ২৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছে, যাদের মধ্যে থেকে ১০ জন মূল ড্র'র ২২ জন খেলোয়াড়ের সাথে যুক্ত হবে। বালিকা বিভাগে মূল ড্র’তে মোট ২৭ জন খেলোয়াড় অংশ নেবে।

প্রথম দিনের খেলায় বাছাইপর্বের প্রথম রাউন্ডে 'বাই' পেয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন বাংলাদেশের তাসবিদ রহমান, আল মাহিদ, সাফওয়ান সামি, মোহাম্মদ তানভীর ও বকুল আলী। এছাড়া ভারতের দিলীপ কুমারের বিপক্ষে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন অবিনাশ রাজ। দ্বিতীয় রাউন্ডে অবিনাশ ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন আল মাহিদকে। আরেক ম্যাচে সাফওয়ান ওয়াকওভার পেয়েছেন ভারতের গণেশ শিনের বিপক্ষে। তবে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের তাসবিদ রহমান, মোহাম্মদ তানভীর ও বকুল আলী।

এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১২টি দেশের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। দেশগুলো হলো : অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক বাংলাদেশ। 

প্রতিযোগিতায় টুর্নামেন্ট রেফারী হিসেবে দায়িত্ব পালন করছেন আইটিএফ হোয়াইট ব্যাজ (লেভেল-২) রেফারী বাংলাদেশের মাসফিয়া আফরিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

1

রমজানে পুষ্টি ভার্সেস অব লাইট–সিজন ২ কোরআন তিলাওয়াত প্রতিযো

2

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সা

3

পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র

4

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ, চিকিৎসা চলছে নিবিড় পর্

5

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পে

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

২৭ নভেম্বর ঢাকায় বসছে আইটিডি ২০২৫ আন্তর্জাতিক সম্মেলন

8

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.৪ শতাংশ

9

মোটরসাইকেলে ককটেল সন্ত্রাস: হামলাকারীদের সরাসরি গুলি করার নি

10

প্রকৃত ভাতাভোগীদের সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উ

11

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিই

12

সোমবার ঢাকায় শুরু নারী কাবাডি বিশ্বকাপ

13

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

14

ইসির তালিকায় নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, জারি হলো গণ

15

বেগুনি পোশাকে মোহনীয় শবনম বুবলী, মিষ্টি হাসিতে মুগ্ধ নেটিজেন

16

রাজশাহীর মেয়েদের টিটিসি দেশের উন্নয়নে অবদান রাখছে: আইন উপদেষ

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনায় রাজশাহীতে বিএনপির দোয়

19

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে, রোবব

20