ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হেরোইন জব্দ, নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ওশান নিউজ প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে প্রায় ৬৪ লাখ টাকা সমমূল্যের ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আন্ত: জেলা মাদক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৫।

আটককৃতরা  হলেন, গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচর এলাকার শামসুল আলীর ছেলে আসারুল ওরফে রনি (২১) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেল কলোনি গ্রামের  মৃত লিয়াকত আলীর স্ত্রী জাহানারা (৫০)।

গতকাল শনিবার দুপুরে মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের  আটক করা হয়। 

আজ রোববার ২৬ অক্টোবর সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, আসামি জাহানারা বেগম সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ইতিপূর্বে বেশ কয়েকবার ট্রেন/বাসযোগে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে ডেলিভারি করে আসছিলো। 

আসামি আসারুল এর বাড়ি গোদাগাড়ীর দূর্গম চরে হওয়ায় সে সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে মাদক সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে জাহানারা বেগমসহ অনেকের কাছে হেরোইন সাপ্লাই দিত।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ওই নারী সিরাজগঞ্জ হতে হেরোইন ডেলিভারি গ্রহণ করার জন্য ট্রেনযোগে রাজশাহীতে এসেছে। 

বিষয়টি জানার পরে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষন করে নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। 

আসামি আসারুলের কাছে থাকা ১ টি নষ্ট প্রিন্টার এর বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আন্তঃ জেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। 

তারা দীর্ঘদিন যাবত হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার

1

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্র

2

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন (১৯৪৫–২০২৫) এক মহাকালের সমাপ

3

সরকারি অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না: বাণিজ্য উ

4

শাড়িতে বাঙালি সৌন্দর্যের প্রতিচ্ছবি রুনা খান

5

গণঅভ্যুত্থান মামলায় সাবেক আইজিপি মামুনের ৫ বছরের সাজা: খালাস

6

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো

7

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা

8

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফির

9

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

10

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

11

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল নির্বাচন কমিশ

12

রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

প্রবেশ ফি বাড়ায় চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের চলাচল বন্ধ

15

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

16

১৯ অক্টোবর থেকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

17

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহি

20