ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসুত্রের অভিযোগে রাজশাহীতে দুইজন আটক

ওশান নিউজ প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মীদের সঙ্গে অবৈধ যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো: মো: শাহজাহান আলী (৪৯) ও সূর্য্য কান্ত হালদার (৪৯)। শাহজাহান রাজশাহী জেলার মোহনপুর থানার মৌপাড়া (খাঁ পাড়া) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। বর্তমানে সে দড়িখড়বোনা এলাকায় বসবাস করত। 

শাহজাহান রাজশাহী জেলা আওয়ামীলীগদের সাবেক দপ্তর সম্পাদক। সুর্য্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার নবকান্ত হালদারের ছেলে। সুর্য্য রায়ঘাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।

১৮ নভেম্বর ২০২৫ দুপুর সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশের সহায়তায় মোহনপুর থানা এলাকা থেকে আসামি মো: শাহজাহান আলীকে আটক করে আরএমপি ডিবির একটি দল। 

তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের সদস্যদের সঙ্গে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সে তাদের সাথে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করত। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সোয়া ৫টায় রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি সূর্য্য কান্ত হালদারকে গ্রেপ্তার করা হয়। সুর্য্যও ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করত। 

এছাড়াও তার বাসায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী, যুবলীগের সদস্যরা গোপন বৈঠক করে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করত।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই আসামি এবং মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিরা একত্রে দেশের বিভিন্ন জেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনলাইনে একত্রিত করে, রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্র, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার প্ররোচনা, অনলাইন সভার আয়োজন ও রাষ্ট্রবিরোধী বার্তা প্রচার ইত্যাদি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। 

অনলাইন সভাগুলোতে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বক্তব্য প্রদান করত, যা আসামিরা শুনত এবং নিজেদের পরিচিত মহলে ছড়িয়ে দিত।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে শাহমখদুম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে তাদের প্রত্যেকের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।                                

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে ফিরলেন বহিষ্কৃত ৭ নেতা

1

শক্তিশালী জনম্যান্ডেট ছাড়া দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়ন সম্

2

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

3

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

4

প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দ

5

সালমান শাহর বিদায়ের মুহূর্তে মাটিতে গিরে পড়লেন আহমেদ শরীফ

6

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

7

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

8

উপদেষ্টা পরিষদের অনুমোদনে প্রকাশিত হলো ২০২৬ সালের সরকারি ছুট

9

১৮ নভেম্বর শুরু হচ্ছে ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর

10

কুয়াশা কাটতেই সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চ

11

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনু

12

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোল

13

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

14

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায়: নবম জেইস

15

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

16

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

17

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি

18

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

19

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আলোচনায়

20