ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজ ও আমাদের অনুপ্রেরণা: তারেক রহমান

ওশান নিউজ প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 

তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি বলেন, ১৪ ডিসেম্বর মূলত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। তারা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও আমাদেরকে অনুপ্রাণিত করে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে তারেক রহমান বলেন, ‘বুদ্ধিজীবীদের হত্যা, দেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত। কারণ স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করা। বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও সারা জাতিকে বেদনাবিধুর করে। 

তবে তাদের রেখে যাওয়া আদর্শ অর্থাৎ জ্ঞান বিজ্ঞান, মুক্ত চিন্তা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির চেতনা, উন্নত ও প্রগতিশীল দেশ গড়ার প্রত্যয় জাগিয়ে তোলে। একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ ছিল যাদের অভিষ্ট লক্ষ্য। 

কিন্তু অর্ধশতাব্দি পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে। একদলীয় দুঃশাসনের বাতাবরণ তৈরি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ প্রতিহত করা হয়েছে। 

অনেক রক্ত ঝরলেও মত প্রকাশ, লেখা ও বলার স্বাধীনতা সংকটের দুর্বিপাক থেকে আজও মুক্ত হতে পারেনি।  তারেক রহমান মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু পথ ও মতের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়িত হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতা তারেক রহমান বলেন, আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে: বেবিচক চ

1

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ড. মুহাম্মদ ইউনূস

2

বন্ধুর গায়ে হলুদে গ্ল্যামার ছড়ালেন কেয়া পায়েল

3

রিয়াদ সিজনের মঞ্চে মনির খান, আসিফ আকবর ও দীঘি

4

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

5

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

6

চীনের আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-জাপানের ঐতিহাসিক বিরল খনিজ

7

ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে যোগ দি

8

পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে

9

চার মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি

10

নারায়ণগঞ্জে অভিযান: তিন অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমান

11

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করছে ব্লু-নর

12

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

13

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

14

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখবে ব্যবসায়ী মালিকর

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

গ্যাস চুরি রোধে দেশজুড়ে পেট্রোবাংলার কঠোর অভিযান

17

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ

18

আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত ব

19

আদালতের জামিন আদেশ এক ক্লিকে কারাগারে পৌঁছবে, জানালেন আইন উপ

20