ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন গণতান্ত্রিক যাত্রার নতুন অধ্যায় : মির্জা ফখরুল

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক যাত্রার পথে এগিয়ে যাবে। তাঁর রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে।

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনেরও প্রত্যাশা জানান তিনি। ফখরুল বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।  মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এবং এই স্বপ্নের মূল কেন্দ্রে রয়েছেন তারেক রহমান।

আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে গ্রহণ করে নিয়েছে তারেক রহমানকে। তিনি পরিবর্তন নিয়ে আসলেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এই প্রত্যাবর্তনের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সুবাতাস বইতে শুরু করেছে।

মির্জা ফখরুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের কল্যাণে তারেক রহমান যে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এসেছেন, তা তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির সভাপতি: খুনি হাসিনার একবার ফাঁসি যথেষ্ট নয়, গণহত্যার

1

বিএনপি মহাসচিব ফখরুল আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক

2

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব প্রধান উপদেষ্টার: হাসন

3

গণভোটের ‘হ্যাঁ-না’ বুঝতে পারছে না মানুষ: বিএনপি মহাসচিব ফখরু

4

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস উদ্বোধন

5

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

6

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

7

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

8

বিপ্লব ও সংহতির চেতনা বাস্তবায়নে মানুষের অধিকার নিশ্চিত করতে

9

ব্যবসায়ীদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক, প্রতিবন্ধকতা দূর করার আশ

10

৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন

11

দুর্বল পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল বিএসইসি

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

সংখ্যালঘুদের সাংস্কৃতিক বিকাশে পৃথক একাডেমি প্রতিষ্ঠা করবে ব

14

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে নিবন্ধিত সব দলের সঙ্গে জাতিসং

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পাকিস্তানি নৌজাহাজ পিএনএস

18

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন শাকিব খান

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20