ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী

ওশান নিউজ প্রতিবেদক : খালেদা জিয়ার মৃত্যুতে সংবাদ সম্মেলনে এসে কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসে দলটির এই দুই নেতাকে কাঁদতে দেখা যায়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে আমরা সেটা কখনও ভাবিনি। আমরা আশা করছিলাম, তিনি আগের মতোই আবার সুস্থ হয়ে উঠবেন। 

আপনারা এরইমধ্যে শুনেছেন ড. শাহাবুদ্দিনের ঘোষণায়, আজ ভোর ৬টায় গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতীয় অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এই শোক, এই ক্ষতি অপূরণীয়। 

এই ক্ষতি জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী সারাটি জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য একটি তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সে নেত্রী আমাদের মাঝে আর নেই। বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা তৈরি হলো। 

শুধু তাই নয় গণতান্ত্রিক আন্দোলনেরও বিশাল একটি শূন্যতা তৈরি হলো। রুহুল কবির রিজভী বলেন, সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটি ছায়া থাকে, আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো। 

তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন, কখনো বাসায়, এতে করেও আমাদের মনে হতো, একজন মা তো আছেন। সে কারণে আমরা এতটা শক্তি পেতাম। এটা বোঝানোর এবং বলার ভাষা আমি পাচ্ছি না। 

সেই ছাত্র রাজনীতি থেকে একটা দীর্ঘ সময় যার নেতৃত্বে ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এটা বড়ই বেদনার। এই শোক এবং সংকট কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল। 

এত নিপীড়ন সহ্য করে চোখের সামনে সন্তানের লাশ দেখে, শুধুমাত্র দেশ এবং গণতন্ত্রের জন্য অটুট মনোবল দিয়ে তিনি টিকে থেকেছেন। সারাদেশ এবং সারা বিশ্ব নিপীড়িত মজলুম নেত্রীর জন্য গভীর শোক জানাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু নির্বাচন দিতে দেশবাসীর কাছে ওয়াদা ইসির: সিইসি

1

নভেম্বরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ড

2

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

3

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

4

মেহরিন নামে ডাকলে ভালো লাগে, তবে বাস্তবে আমি কেয়া পায়েল

5

শেখ হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

6

নারায়ণগঞ্জে অভিযান: তিন অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমান

7

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

8

পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন প্রশ্নের মুখে পড়লে দেশ সংকটে :

9

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি

10

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণাত্মক সেমিনার অনু

11

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ, ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৬৩

12

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসুত্রের অভিযোগে রাজশাহীতে দুইজন আটক

13

সালমান শাহের মৃত্যু: হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ

14

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস

15

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যদের সৌজন্য সা

16

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

17

ঈদের সিনেমার লড়াইয়ে যুক্ত হচ্ছে ‘বনলতা সেন’ নামভূমিকায় নাবিল

18

বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্

19

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতিতে সরকার

20