ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

আধিপত্যবাদবিরোধী জুলাই চেতনায় আত্মপ্রকাশ করল ‘জাতীয় মুসলিম জোট’

ওশান নিউজ প্রতিবেদক : জুলাই চেতনায় আধিপত্যবাদবিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে রাজনৈতিক দল জাতীয় মুসলিম জোট। 

জোটের দলগুলো হলো- বাংলাদেশ মুসলিম লীগ, গণমুক্তি জোট, নাগরিক অধিকার পার্টি, বাংলাদেশ মুসলিম সমাজ, বাংলাদেশ জাস্টিস পার্টি, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ ও বিএনডিপি।আজ ২৬ ডিসেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত  সংবাদ সম্মেলন থেকে এ জোটের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের প্রধান সমন্বয়কারী কাজী আবুল খায়ের, গণমুক্তি জোটের চেয়ারম্যান শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক জিয়াউর রহমান, বিএনডিপির চেয়ারম্যান তাজুল ইসলাম লাবু প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল ক্ষমতার পালাবদলের আন্দোলন বা সংগ্রাম ছিল নাম, বরং রাষ্ট্র পরিচালনার নৈতিকতা, দায়বদ্ধতা ও গুণগত পরিবর্তনের দাবি ও জনগণের ভিতর একটি চিন্তার পরিবর্তন ছিল, যা এ দেশে অদৃশ্যভাবে চলতে থাকা গণতন্ত্রের আড়ালে পরিবারতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসনের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। 

আর এই চিন্তার পরিবর্তন বাস্তবায়িত না হলে দেশের মানুষের গণতান্ত্রিক অগ্রগতি অসম্পূর্ণ থাকবে। জাতীয় মুসলিম জোট বর্তমান বাংলাদেশের সামাজিক বাস্তবতায় বাঙালি ও মুসলিম ও অন্যান্য জাতি সত্তার সংস্কৃতি ও মূল্যবোধের ঐতিহাসিক সমন্বয়কে স্বীকার করে এবং এই সমন্বয়ের ভিত্তিতে জ্ঞান, যুক্তি, ন্যায়, নৈতিকতা, মানবিক মর্যাদা ও সামাজিক ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ডিসেম্বর থেকে বরিশালে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

1

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

2

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

3

নির্বাচন সময়মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ আবশ্যক: তাহের

4

জলবায়ু চ্যালেঞ্জকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম বাংলাদেশ

5

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশের জার্মান রাষ্ট্রদ

6

জামায়াতই স্বাধীনতার স্বপক্ষ শক্তি : এটিএম আজহারুল ইসলাম

7

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখবে ব্যবসায়ী মালিকর

8

ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে যোগ দি

9

সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমানই বক্তব্য রাখবেন

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সা

12

মানবতাবিরোধী অভিযোগে রাজসাক্ষী হিসেবে হাজির সাবেক আইজিপি মাম

13

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশে অনাকাঙ্ক্ষিত সহিংসতা বৃদ্ধি

14

সালমান শাহ হত্যা মামলায় দ্রুত বিচার ও আসামি গ্রেপ্তারের দাবি

15

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট চান ডা. তাহের

16

তরুণদের রক্ষায় দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ

17

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

18

এলপিজির দাম হ্রাস, ১২ কেজিতে কমেছে ২৬ টাকা

19

জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশের খসড়া এখনো হাতে পায়নি এনসিপি: আখত

20