ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বুধবার জার্মান দূতাবাসে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাননীয় মিঃ রুডিগার লটজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সাথে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা।
জার্মান রাষ্ট্রদূতের সাথে ছিলেন ডেপুটি হেড অফ মিশন মিসেস আঞ্জা কার্স্টেন এবং রাজনৈতিক কর্মকর্তা মিসেস শার্নিলা কবির। তাদের সাক্ষাৎকালে জাতীয় পার্টির নেতারা আসন্ন জাতীয় নির্বাচনের উপর আলোকপাত করে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা পরবর্তী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ব্যাপক ভাবে গ্রহণযোগ্য হওয়ার বিষয়টি নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা গণমাধ্যমকে বলেন, আজ১৫ অক্টোবর  বুধবার জার্মান রাষ্ট্রদূতের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। আলোচনাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ১৯৮৯ সালে জার্মানিতে রাষ্ট্রপতি রিচার্ড ভন ওয়েইমারের সাথে তার সাক্ষাতের স্মৃতিচারণ করেন, যখন তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য তার প্রচেষ্টা সম্পর্কেও অবহিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

1

অতীতের কলঙ্ক মুছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে: ইসি

2

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি: হত্যাচেষ্টার প্রত

3

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্তদের পদায়

4

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

5

রয়্যাল ব্লু শাড়িতে ঝলমলে গ্ল্যামারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

6

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

7

আসছে টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ঢেকে যাবে সকাল–সন্ধ্যা

8

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষ

9

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

10

দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত, গণতন্ত্রে ফেরার এখনই সুযোগ

11

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করছে ব্লু-নর

12

খালেদা জিয়ার প্রতি শোক জানাতে শোক বইতে স্বাক্ষর করলেন ডা. তা

13

মহান বিজয় দিবসে রাজধানীতে এনসিপির বিজয় র‍্যালি

14

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

নিয়ম-নীতি মেনেই পদোন্নতি, পদসৃজন ও নিয়োগ দিতে হবে: তথ্য সচিব

17

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

18

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

19

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

20