ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বিএনপি: সালাহউদ্দিন

ওশান নিউজ প্রতিবেদক : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি বৃহৎ বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। 

আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় তারা।

ত্রয়োদশ সংদ নির্বাচন ঘিরে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে।

তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়ন করার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠালগ্নেই চিন্তা করেছিলেন, এ দেশের যুবসমাজকে একত্র, ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে হবে। 

জাতির বিনির্মাণে তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগাতে হবে। সেই থেকে আমাদের যুবদলের যাত্রা শুরু।

আজকে ৪৭ বছরে আমরা যা অর্জন করতে পেরেছি, জাতীয় জীবনে, যুবকদের জন্য কর্মসংস্থানে, যুববিষয়ক মন্ত্রণালয়ের সূচনার মাধ্যমে এবং এই যুবকদের নিয়ে, তারণ্যের ভাবনা নিয়ে আমরা বর্তমানে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, তরুণ, যুবকদের রাজনৈতিক ভাবনা আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে সফর করেছি। 

তারুণ্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ ও আত্মস্থ করে সামনের দিনে জাতির বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি, সে লক্ষ্যে আমরা কর্মসূচি গ্রহণ করছি।

বিএনপির এই নেতা আশা প্রকাশ করে বলেন, এ দেশ একটি তারুণ্যনির্ভর দেশ হবে। যুবকদের কর্মসংস্থাননির্ভর বাংলাদেশ হবে। যুবকদের চিন্তা-চেতনা, মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। এ স্বপ্ন জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন। 

সুতরাং তরুণ-যুবকদেরকে, তাদের রাজনৈতিক ভাবনা ও চিন্তা-চেতনাকে আত্মস্থ করেই এ জাতি এগিয়ে যাব।                                                                             

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ঝরে গেল ২৩

3

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

4

চার ক্যাম্পাসে শিবিরের ঝড়ো জয়, রহস্যের গন্ধ পাচ্ছেন নুর

5

জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্টতা আসছে দুই-তিন দিনের মধ্যে: ড. আ

6

পক্ষপাতদুষ্ট আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

7

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা-কামালের সর্বোচ্চ শাস্তি চান :

8

‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের নতুন জুটিতে জ্যোতির্ময়ী কুণ্ডু–ত

9

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ: টিকে থাকার বড় চ্যালেঞ্জ

10

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

11

বিদেশে শ্রমিক রফতানি থমকে দিচ্ছে দালাল চক্র: প্রধান উপদেষ্টা

12

শিবির সভাপতি: খুনি হাসিনার একবার ফাঁসি যথেষ্ট নয়, গণহত্যার

13

নানা অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করল মোহাম্মদপুর থানা পুলিশ

14

রাজশাহীতে ট্রাফিক সপ্তাহ ২০২৫ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

15

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগদান

16

বিএনপির রাজনীতিতে নতুন মুখ: যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্

17

ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স: কনভেনশনাল থেকে স্ম

18

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

19

পারিবারিক আয়োজনে বাঁধন সরকার পূজার নতুন জীবন শুরু

20