ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

ওশান নিউজ প্রতিবেদক : নৌপরিবহন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়সহ চারটি সরকারি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। 

এদের মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে, আর একজন সচিবকে বদলি করা হয়েছে অন্য দপ্তরে।

রোববার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী পদোন্নতি পেয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সচিব এসএম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এখন সম্ভব নয় : শিশির

1

ভোলার চরফ্যাশনে ঢালচর লঞ্চঘাট উদ্বোধন করলেন নৌপরিবহন ও শ্রম

2

মহাখালীর কড়াইল বস্তির ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টায় নিয়ন্ত্রণে

3

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একপেশে : মির্জা ফখরুল

4

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

আইপিএল নিলামের পর ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল ঘোষণা

7

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

8

নির্বাচন সামনে রেখে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির

9

লাইভে আর্তচিৎকার, স্বামীর নির্যাতনের শিকার সানজিদা রিন্টু বল

10

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

11

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে, রোবব

12

২০২৬ সালে ব্যাংক ছুটি ২৮ দিন ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক

13

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

14

২৭ নভেম্বর ঢাকায় বসছে আইটিডি ২০২৫ আন্তর্জাতিক সম্মেলন

15

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক টানাপড়েনপূর্ণ: পররা

16

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

17

মানবতাবিরোধী অভিযোগে রাজসাক্ষী হিসেবে হাজির সাবেক আইজিপি মাম

18

জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক দিলেন তারেক রহমান

19

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

20