ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি: সচিব

ওশান নিউজ প্রতিবেদক  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। 

এরপর দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

ইসির নিবন্ধন পেতে ১৪৩ টি দল আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২ দলের মাঠ মাঠ পর্যায়ে তদন্ত পাঠায় নির্বাচন কমিশন। 

এরপর মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে এনসিপি প্রতীক জটিলতা ও বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ হলে জাতীয় লীগসহ ১০ দলের অধিকতর যাচাইয়ের জন্য আবার তদন্ত করে সংস্থাটি। 

এরপর অধিকতর তদন্ত প্রতিবেদন যাচাই শেষে কয়েক দফা বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় ইসি। 

পুনরায় মাঠপর্যায়ের তদন্তে যে ১০টি দলকে পাঠানো হবে সেগুলো হলো আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগ।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। 

এছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরে থাকে ইসি। 

এ প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসুত্রের অভিযোগে রাজশাহীতে দুইজন আটক

1

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে শুরু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

2

ভারতের সঙ্গে সম্পর্ক অস্বাভাবিক নয়, স্বাভাবিক রাখতে সরকার কা

3

তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর আপিলের ৫ম দিনের শুনানি শুরু

4

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: আইজিপি

5

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খা

6

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণাত্মক সেমিনার অনু

7

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

8

জিয়াউদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করল ইউট্

9

হাদি কোথাও হারাবে না, বাংলাদেশ তার কথা ভুলবে না : প্রধান উপদ

10

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ম

11

স্বাস্থ্যসেবা ছাড়া নারীর ক্ষমতায়ন অসম্পূর্ণ: পরিবেশ উপদেষ্ট

12

সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট

13

‘Ocean Dairy’ এর স্বপ্নের যাত্রা শুরু: সেরা স্বাদ ও গুণের প্

14

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

15

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযু

16

আকাশের চার উইকেট, জারিফের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১

17

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

18

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

19

সরকারি অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না: বাণিজ্য উ

20