ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি

ওশান নিউজ ডেস্ক : জাপানের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। এরমধ্যে দিয়ে দেশটির কঠোর পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পার্লামেন্টের নিম্নকক্ষে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) আয়োজিত নির্বাচনে ৪৬৫ আসনের মধ্যে ২৩৭টি জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তাকাইচি। পরে উচ্চকক্ষেও ২৪৮ আসনের মধ্যে ১২৫টি আসন জেতেন তিনি। সন্ধ্যায় জাপানের ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তাকাইচি। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

সর্বশেষ নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে পদ ছাড়তে বাধ্য হন ইশিবা। তাকাইচির জয় জাপানি নারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হলেও, দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের অনুসারী এবং আয়রন লেডি হিসেবে খ্যাত ব্রিটিশ রাজনীতিবিদ মার্গারেট থ্যাচারের অনুরাগীর নেতৃত্বে রক্ষণশীল রাজনীতি আরও জেঁকে বসার সম্ভাবনাটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত কয়েক দশক ধরে মুদ্রাস্ফীতিহীন অর্থনীতির পর এখন জাপান উল্টো মূল্যবৃদ্ধির চাপের মুখে পড়েছে। এতে জনগণের মধ্যে জমতে থাকা অসন্তোষ বিরোধী ও কট্টর ডানপন্থি দলগুলোর প্রতি সমর্থন বাড়িয়েছে। সোমবার ডানপন্থি দল জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোটবদ্ধ হওয়ার চুক্তি করে তাকাইচির দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। 

ফলে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার আগেই জয়ের অলিখিত নিশ্চয়তা পেয়ে যান তিনি।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে ক্ষমতায় আছে এলডিপি।

শিনজো অ্যাবের মতো তাকাইচিও দুর্বল অর্থনীতিকে চাঙা করতে সরকারি ব্যয় বাড়ানোর পক্ষে। এই নীতির প্রভাব ইতোমধ্যেই বাজারে পড়েছে ‘তাকাইচি ট্রেড’ নামে পরিচিত প্রবণতায় টোকিওর নিক্কেই ইনডেক্স (শেয়ারবাজার সূচক) নতুন উচ্চতায় পৌঁছেছে। তবে বিনিয়োগকারীরা সরকারের ঋণ-নির্ভর ব্যয়ের ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন, কারণ দেশটির মোট ঋণের পরিমাণ বার্ষিক জিডিপির চেয়েও অনেক বেশি।

আইচি গাকুইন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাদাশি মোরি বলেন, তাকাইচির কাছে ক্ষমতা থাকলেও কার্যকরভাবে সরকার পরিচালনার জন্য বিরোধী দলের আরও সমর্থনের প্রয়োজন হবে।

তিনি বলেন, এলডিপি ও ইশিন কোনও কক্ষেই সংখ্যাগরিষ্ঠ নয়। স্থিতিশীল সরকার এবং গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি কমিটির নিয়ন্ত্রণ পেতে হলে তাদের অর্ধেকেরও বেশি আসন নিশ্চিত করতে হবে।

মোরির মতে, তাকাইচি যদি অ্যাবেনোমিকস এর নীতি পুনরুজ্জীবিত করতে চান, তাহলে তা নতুন অর্থনৈতিক বাস্তবতায় চ্যালেঞ্জের মুখে পড়বে।

তিনি বলেন, অ্যাবেনোমিকস তৈরি হয়েছিল মুদ্রাস্ফীতিহীন অবস্থায়। কিন্তু এখন যখন দাম বাড়ছে, অতিরিক্ত প্রণোদনা কেবল ইয়েনকে (জাপানের মুদ্রা) আরও দুর্বল করবে। ভোগ-কর হ্রাস করলে সাময়িকভাবে চাহিদা বাড়তে পারে, কিন্তু তা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত জোবায়েদ হত্যা মামলা: তিনজন গ্রেফতার রহস্য উন্মোচন করে

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে, রোবব

3

বন্ধ হাসপাতালের নির্মাণকাজ, বিল তুলে লাপাত্তা ঠিকাদার

4

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

5

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি: হত্যাচেষ্টার প্রত

6

২৮ অক্টোবর শহীদদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে:

7

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, আগুন নির্বাপণে কাজ

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

জলবায়ু মোকাবিলায় বাড়তি অর্থায়ন ও প্রযুক্তি চাই: এশিয়া-প্যাসি

10

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ড. মুহাম্মদ ইউনূস

11

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ত

12

পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগে হাইকোর্টের রায়ের শুনানি শুরু

13

১৫ সেনা কর্মকর্তাকে আদালতের হাজিরার পর কারাগারে স্থানান্তর

14

Test

15

এবারের নির্বাচন-গণভোট বিশাল কর্মযজ্ঞ, পুরো প্যাকেজ দেখেই ভোট

16

রাজশাহী পুলিশে নতুন মুখ: আরএমপির কমিশনার জিল্লুর, জেলার এসপি

17

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সরকারের অটল সংকল্প প

18

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

19

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত

20