ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

ওশান নিউজ ডেস্ক : দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের জেরে নিহত হয়েছেন অন্তত ১৬ জন এবং দগ্ধ অবস্থায় হাপাতালে ভর্তি হয়েছেন আরও তিন জন। ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান অন্তরা নিউজকে জানিয়েছেন, রোববার গভীর রাতে আগুন লেগেছিল। আজ সোমবার ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে সেই আগুন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। 

ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি বৃদ্ধনিবাসটিতে আগুনের ভিডিওচিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে আগুনের লেলিহান শিখা রীতিমতো গ্রাস করছে বৃদ্ধনিবাস ভবনটিকে, সেখানে বসবাসরতরা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।

মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার ও বৃদ্ধনিবাস ভবনটিতে যারা ছিলেন, তাদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিক ভাবে দুর্বল। আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়েছিলেন তারা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হলেন মো. এহছানুল হক

1

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

2

নতুন জীবনে পা রাখলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

জাতীয় প্রেস ক্লাবে নতুন রাজনৈতিক দল ‘অপরাজেয় বাংলা’র যাত্রা

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহি

7

লন্ডন থেকে সিলেটে পৌঁছালেন তারেক রহমান

8

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা উজ্জ্বল করবেন বাংলাদেশের সাংস্কৃতিক

9

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ

10

বিএনপির রাজনীতিতে নতুন মুখ: যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্

11

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ব

12

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

13

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

14

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বীর শহীদদে

15

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

16

হকি যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন

17

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

18

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

19

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

20