ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

হংকং আবাসিক কমপ্লেক্সে আগুনে ধ্বংস: ৯৪ জনের মৃত্যু, ৭৬ আহত

ওশান নিউজ ডেস্ক : হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৬ জন। যারমধ্যে ১১ ফায়ার কর্মীও আছেন। আজ ২৮ নভেম্বর শুক্রবার ভোরে সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

সব মিলিয়ে কমপ্লেক্সটির আটটি ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। বাঁশের মাচা থাকায় প্রায় ভবনগুলোকে গ্রাস করে আগুন। যা ঘণ্টার পর ঘণ্টা জ্বলেছে।  এগুলোর ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন আরও দ্রুত ছড়ায়। যা পরিস্থিতি খারাপ করে দেয়। নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী এক ফায়ার কর্মীও আছেন।

ওই কমপ্লেক্সের আগুন প্রায় পুরোপুরি নিভে গেছে। তবে ভবনগুলো ভষ্মীভূত হয়ে গেছে। এখনো যারা নিখোঁজ আছেন তাদের খুঁজে বের করতে পুড়ে যাওয়া ভবনগুলোর ভেতর অভিযান চালানো হচ্ছে। বিপর্যয়কর এই অগ্নিকাণ্ড কীভাবে শুরু হয়েছিল, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নির্মাণকাজের অংশ হিসেবে ভবনগুলো ঘিরে থাকা বাঁশের মাচা ও প্লাস্টিকের জালও তদন্তের আওতায় রয়েছে।

হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা বলেছে, আবাসিক কমপ্লেক্সটির সংস্কারকাজ নিয়ে তারা তদন্ত শুরু করেছে। এর আগে পুলিশ বলেছিল, আগুন লাগার স্থানে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

হংকংয়ের উত্তরাঞ্চল তাই পোর ওয়াং ফুক কোর্টের বাসিন্দারা এএফপিকে বলেছেন, তারা আগুনের বিষয়ে কোনও সতর্ক সংকেত পাননি এবং প্রতিবেশীদের সতর্ক করতে দরজায় দরজায় গিয়ে খবর দিতে হয়েছে।

সুইন নামের এক বাসিন্দা বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। আমি দেখলাম একটি মাত্র হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাঁচানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয়েছে এটা খুবই ধীর।

ডোরবেল বাজানো, দরজায় নক, প্রতিবেশীদের সতর্ক করা, তাদের বের হয়ে যেতে বলা পরিস্থিতি এমনই ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীরা ছাড়াও নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছুটে আসেন। 

সেখানে একটি সহায়তা কেন্দ্র চালু করেছেন ৩৮ বছর বয়সী স্টোন। তিনি বলেন, এটা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। হংকংবাসীর মানসিকতা হলো, একজন বিপদে পড়লে সবাই এগিয়ে আসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতা

1

পুরান ঢাকার আরমানিটোলার হাজী টাওয়ারে আগুন, ১৭ জন উদ্ধার

2

দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি: অর্থ উপদে

3

প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশপত্র

4

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে যা যা প্রয়োজন, সবই

5

রাজধানীতে ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে ব্যাপক প্রস্ত

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

অন্তর্বর্তী সরকারের কাজ জনগণের স্বার্থ রক্ষা কোনো দলীয় স্বার

8

নির্বাচনের দিনেই গণভোট সরকারের সিদ্ধান্ত মেনে নিল জামায়াত নে

9

আগামীর সংসদ হবে কুরআনের সংসদ, সবকিছু চলবে কুরআনের আইনে: মুজি

10

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

11

দুদকের অভিযান: স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ

12

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পতিত স্বৈরাচারের দোসর: প্রে

13

ভিভো ভি৬০ লাইট এ মুগ্ধ প্রযুক্তিপ্রেমীরা

14

বিজয়ের মাসে ঢাকা-১৩-এ এনসিপির ব্যতিক্রমী বিজয় রিকশা র‍্যালি

15

ভি৬০ লাইট: এক ফ্রেমে ঋতুর চার রঙ

16

নির্বাচন কমিশনের তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’

17

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান

18

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার উষ্ণ শুভেচ্ছা ব

19

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প

20