ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল ভিভো ভি৬০ লাইট

ওশান নিউজ প্রতিবেদক : ভ্রমণ ও ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ভিভো নিয়ে এলো ভি সিরিজের নতুন সংযোজন ভিভো ভি৬০ লাইট। থার্ড জেনারেশন এআই অরা লাইট প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে স্মার্টফোনটি হয়ে উঠেছে পারফেক্ট ট্রাভেল কম্প্যানিয়ন।
গত ৫ অক্টোবর রাজধানীতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হয় ভিভো ভি৬০ লাইট। ইভেন্টে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান পরিবেশনা করেন মনোমুগ্ধকর গান, উপস্থিত ছিলেন দেশের শীর্ষ ইনফ্লুয়েন্সার, টেক রিভিউয়ার ও অতিথিরা। একই দিন থেকেই ফোনটি সারাদেশে বিক্রি শুরু হয়।
ভি৬০ লাইটে রয়েছে সনি আইএমএক্স৮৮২ সেন্সরের ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, উভয়েই ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধাসহ। তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি সাধারণ ফ্ল্যাশের চেয়ে ৭৩ গুণ বেশি নরম ও দ্বিগুণ উজ্জ্বল আলো দেয়, যা ছবিতে আনে প্রাকৃতিক সৌন্দর্য।
ছবিকে আরও নিখুঁত করতে ফোনটিতে রয়েছে এআই ইমেজ স্টুডিও, যার ‘এআই ফোর সিজন পোর্ট্রেট’ চার ঋতুর আবহ ফুটিয়ে তোলে ছবিতে। এছাড়া ‘এআই ইরেজ ৩.০’ ও ‘এআই এনহ্যান্স’ ফিচার ছবিকে করে আরও প্রাণবন্ত।
শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, সঙ্গে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধা। ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দেয় ফ্ল্যাগশিপ মানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি বলেন, বাংলাদেশে ভিভো ভি৬০ লাইট উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। শক্তিশালী ফিচার, আভিজাত্যপূর্ণ ডিজাইন ও উন্নত ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে আমরা প্রিমিয়াম ইনোভেশনকে সবার নাগালে এনেছি।
এছাড়া ভিভো বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, গ্রাহকদের চাহিদা ও লাইফস্টাইলকে কেন্দ্র করে আমরা সবসময় নতুনত্ব আনতে চেষ্টা করি। ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে ভিভো ভি৬০ লাইট গ্রাহকদের দেবে এক অসাধারণ অভিজ্ঞতা। ৭.৫৯ মিমি আল্ট্রা স্লিম ডিজাইন ও টাইটেনিয়াম ব্লু এবং এলিগেন্ট ব্ল্যাক — এই দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি। ফাইভজি ও ফোরজি দুই সংস্করণে উপলব্ধ: ১২ জিবি র‌্যাম (ফাইভজি) – মূল্য ৪৩,৯৯৯ টাকা ৮ জিবি র‌্যাম (ফোরজি) মূল্য ৩৪,৯৯৯ টাকা সাথে থাকছে ২৫৬ জিবি রম এবং ২,৫০০ টাকার গিফট প্যাক জেতার সুযোগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন

1

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে কৃষি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিএ

2

পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি আগ্নেয়াস্ত্রের হদিস নেই: স্বীকার

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে প্রথম আলো সংবাদকর্মীরা

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

শান্তিচুক্তি আলোচনার মাঝেই থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে ভয়া

7

পরিমাপে মানসম্মত পরিসংখ্যানই সাফল্যের চাবিকাঠি: প্রধান উপদেষ

8

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: মির্জা ফখর

9

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিয

10

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ রোধ করতেই হাদিকে গুলি: সার

11

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস উদ্বোধন

12

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

13

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তু

14

রাজউকের প্লট দুর্নীতি: শেখ রেহানা ৭ বছর, ব্রিটিশ এমপি টিউলিপ

15

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, প্রাণ হারাল ৯ জন

16

বিএনপিতে যোগদান সৈয়দ এহসানুল হুদার, কিশোরগঞ্জ-৫ এ ধানের শীষে

17

দেশের সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো খেলোয়াড়দের বড় মঞ্চ শুরু আজ

18

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

19

ঢাকায় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট ‘কাভা কাপ’ শুরু বুধবার

20