ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোলেড ডিসপ্লে সমন্বয়ে

ওশান নিউজ প্রতিবেদক : স্টাইলিশ ডিজাইন ও উদ্ভাবনী প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনলো তাদের নতুন স্মার্টওয়াচটেকনো ওয়াচ নিও। 

আধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং কার্যকারিতার সমন্বয়ে তৈরি এই ঘড়িটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যারা ফ্যাশন ও প্রযুক্তি দুটিই একসাথে পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত এই ডিভাইসটি। 

ওয়াচ নিওতে রয়েছে ১.৪৩ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, যা ২.৫ডি অ্যানিমেশন ইফেক্টসহ প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। ১০০০ নিট উজ্জ্বলতার কারণে সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়। 

এছাড়া এর অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধা নোটিফিকেশনসহ গুরুত্বপূর্ণ তথ্য সবসময় দৃশ্যমান রাখে। প্রিমিয়াম ধাতব ফ্রেম ঘড়িটির ডিজাইনে এনে দিয়েছে নান্দনিক সৌন্দর্য।  

বক্সের ভেতরই পাওয়া যাবে দুটি স্টাইলিশ সিলিকন স্ট্র্যাপ, যা ব্যবহারকারীরা নিজের পছন্দ বা পোশাকের সঙ্গে মানিয়ে ব্যবহার করতে পারবেন। ঘড়িটি আইপি৬৮ পানি ও ধুলো প্রতিরোধের রেটিং সহ দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যও উপযোগী, যা এটিকে যেকোনো অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত সঙ্গী করে তোলে।

টেকনো ওয়াচ নিওতে আরও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ওয়াচ ফেস, যা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারটি হ্যান্ডস-ফ্রি অপারেশনকে আরও সহজ করে তোলে, আর উন্নত ব্লুটুথ কলিং সুবিধাসহ স্পষ্ট কথোপকথনের নিশ্চয়তা দেয়।  

স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের জন্য ঘড়িটিতে রয়েছে ২৪/৭ স্বাস্থ্য মনিটরিং ফিচার, যা রিয়েল-টাইমে হৃদস্পন্দন, রক্তের অক্সিজেন, ঘুমের গুণমান এবং মানসিক চাপের মাত্রা পরিমাপ করে। 

এছাড়া ১০০টিরও বেশি স্পোর্টস মোড থাকায় ফিটনেসপ্রেমীরা সহজেই তাদের ট্রেনিং ও কার্যকলাপ ট্র্যাক করতে পারবেন। ৩০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির টেকনো ওয়াচ নিও মাত্র একবার চার্জেই চলবে ১০ দিন পর্যন্ত। 

এতে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে। ওয়াচ নিও এখন বাংলাদেশের সকল টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৫,৪৯৫ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।                       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ পতাকা হাতে প্যারাট্রুপার আকাশে, বাংলাদেশ গড়ল বিশ্ব রেকর্ড

1

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহ

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

তারেক রহমানের অভ্যর্থনায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিটে উৎসবমুখর প

5

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

6

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

7

ফিলিস্তিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে বিএনপি শীর্ষ নেতাদে

8

১৭ বছরের অপেক্ষার পর মিরপুরে ৬০ ফিট সংযোগ সড়ক উদ্বোধন

9

গিনেস রেকর্ডধারী অনার এক্স৯ডি আসছে বাংলাদেশের বাজারে

10

ঢাকা রেজেন্সিতে দুইদিনব্যাপী ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

11

শৈত্যপ্রবাহে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

12

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

15

সাজিদের শেষ বিদায়ে অশ্রুসিক্ত নয়ন: হাজারো মানুষের ঢল

16

অতীতের কলঙ্ক মুছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে: ইসি

17

সালমান শাহর বিদায়ের মুহূর্তে মাটিতে গিরে পড়লেন আহমেদ শরীফ

18

ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড এর প্রথম উমরাহ কাফেলার পবিত্র য

19

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আন

20