ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

বেগুনি পোশাকে মোহনীয় শবনম বুবলী, মিষ্টি হাসিতে মুগ্ধ নেটিজেনরা

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ারের খাতা খুললেও বর্তমানে তিনি রূপালি পর্দার ব্যস্ততম এক অভিনেত্রী।অভিনয়শৈলী আর সৌন্দর্যের জাদুতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুবলীর সরব উপস্থিতি চোখে পড়ার মতো। প্রায়ই নিজের ব্যক্তিজীবন ও যাপিত সময়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার এই নায়িকা। ছবিতে দেখা গেছে, নজরকাড়া বেগুনি রঙের পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। 

খোলা চুলে তার স্নিগ্ধ হাসি আর মোহনীয় রূপ যেন নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে।  ক্যাপশনে বুবলী লিখেছেন, সবসময়ই হাসার কোনো না কোনো কারণ থাকে, আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে। নেটিজেনরা বুবলীর রূপের প্রশংসা করে কমেন্ট বক্সে নানা মন্তব্য করছেন তারা।  

এক ভক্ত লিখেছেন, নীল পরীর মতো লাগছে, খুবই সুন্দর। অন্য একজনের মন্তব্য, বুবলী আপুকে বেগুনি পোশাকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে। অধিকাংশ অনুরাগীই তার মিষ্টি হাসির প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। নিজের প্রথম ছবিতেই সাবলীল অভিনয়ের স্বাক্ষর রেখে বাজিমাত করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের মধ্যে তিনি অন্যতম একজন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়

1

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

2

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

3

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ, ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৬৩

4

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

5

বিদেশে থাকা প্রবাসীরা ও এখন সহজে দাখিল করতে পারবেন আয়কর রিটা

6

দারাজ ১১.১১ মেগা সেল: দ্য রিয়েল বস আসছে ১০ নভেম্বর রাত ৮টায়

7

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

8

আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি ঢাকায় মোতায়েন

9

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

10

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত

11

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতির গভীর শ্র

12

কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

13

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় টেকসই উন্নয়নে

14

সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্ত

15

বিমানবন্দরে আগুনে ঔষধ শিল্পে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য ক্ষ

16

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করছে ব্লু-নর

17

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প

18

একজন মায়ের স্বপ্নের মতো নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহম

19

বিএনপিতে যোগদান আমার জন্য সম্মানের: রেজা কিবরিয়া

20