ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

লাইভে আর্তচিৎকার, স্বামীর নির্যাতনের শিকার সানজিদা রিন্টু বললেন: “আমাকে বাঁচান”

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার উঠতি অভিনেত্রীদের একজন সানজিদা রিন্টু। সাধারণত কাজ নিয়েই সবসময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় তাকে। সম্প্রতি লাইভে এসে স্বামীর বিরুদ্ধে ন্যক্কারজনক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। লাইভে বারবার বলছিলেন, ‘আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান।’

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুক লাইভে আসেন সানজিদা রিন্টু। এ সময় তার লাইভ থেকে দেখা যায়, বাসার ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। ভাঙা কাচ, ছড়ানো বিভিন্ন জিনিসপত্র এবং এলোমেলো অবস্থায় নানা আসবাবপত্র পড়ে রয়েছে। এ সবকিছুতেই উত্তেজনা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ছিল স্পষ্ট।

অভিনেত্রী সানজিদা জানান, গত মাসেই স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছেন তিনি। কিন্তু সেই স্বামী এখনো বাড়িতে থেকে তাকে হুমকি দিচ্ছেন এবং মারধর করছেন।

এ সময় নিজের হাতের কিছু দাগ দেখিয়ে লাইভে কান্না করতে করতে বলেন, ওরা চায় পুরো পরিবার আমার আয় দিয়ে চলবে। আমি ইনকাম করে আনব আর তারা খাবে। আমার ওপর নির্যাতন চালাবে। দেখেন, আমাকে মেরে কী করেছে। এ অভিনেত্রী স্বামীর বিরুদ্ধে অনৈতিক ও অবৈধ সম্পর্কেও কথা বলেন। কিন্তু লাইভ চলাকালীনই হাতের ফোন তার স্বামী কেড়ে নেয়ার কারণে লাইভটি শেষ হয়ে যায়। প্রসঙ্গত, সানজিদা রিন্টু একজন উঠতি অভিনেত্রী। কিছু নাটকে কাজ করেছেন তিনি। যদিও এ পর্যন্ত তাকে বিশেষ কোনো কাজের মাধ্যমে আলোচনায় দেখা যায়নি। তবে লাইভে এসে স্বামীর বিরুদ্ধে তার কথা বলার বিষয়টি বেশ তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।

দর্শক ও নেটিজেনরা অভিনেত্রীর লাইভটি দেখে শঙ্কিত হয়ে তার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ দ্রুত প্রশাসনের পদক্ষেপে সানজিদা রিন্টুকে সুরক্ষা দেয়ার দাবি জানিয়েছেন।                        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

1

বেগুনি পোশাকে মোহনীয় শবনম বুবলী, মিষ্টি হাসিতে মুগ্ধ নেটিজেন

2

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

3

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

4

নারায়ণগঞ্জে অভিযান: তিন অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমান

5

নিজের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন পরীমণি

6

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

7

পুলিশ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি-এমপিও দাবিতে

8

মালদ্বীপে বোল্ড লুকে মিম, নেটিজেনদের কমেন্টে উষ্ণতার ঝড়

9

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

10

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

11

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

12

সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্ত

13

২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএল, ফাইনাল ২৩ জানুয়ারি ঢাক

14

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোল

15

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান শুর

16

সংবিধানই বিচার বিভাগের শক্তির মূল: প্রধান বিচারপতি

17

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

18

নির্বাচনের আগে জেলা প্রশাসনে বড় রদবদল: ২৩ জেলায় নতুন ডিসি

19

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

20