ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

রিয়াদ সিজনের মঞ্চে মনির খান, আসিফ আকবর ও দীঘি

বিনোদন প্রতিবেদক : সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে ‘রিয়াদ সিজন’। গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের ১৪টি দেশ। 

প্রতিটি দেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশেষ কিছু দিন, যেখানে তারা নিজস্ব সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক ও খাবার উপস্থাপন করছে। গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ পর্ব, যা ‘বাংলাদেশ কালচার’ শিরোনামে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আর সেখানেই মঞ্চ মাতাতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীত ও অভিনয় তারকারা।

জানা গেছে, অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন আসিফ আকবর, মনির খান, বেলাল খান, আকাশ মাহমুদ, মুহাম্মদ ইমরান, ইশরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা, ডিজে তুরিন এমএনআর এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। 

আজ ১৩ নভেম্বরও গান পরিবেশন করবেন বেলাল খান, মুহাম্মদ ইমরান, হুমায়রা ঈশিকা ও ডিজে তুরিন এমএনআর। তবে এই দিনের বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের গান শোনাবেন জনপ্রিয় শিল্পী মনির খান।    

বাংলাদেশ পর্বের শেষ দিন (১৪ নভেম্বর) সবচেয়ে বড় চমক হিসেবে মঞ্চে থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সম্প্রতি প্রায় দুই মাসব্যাপী সংগীত সফর শেষ করে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন তিনি। 

এবার সৌদি আরবে মুগ্ধতা ছড়াবেন এই তারকা। শেষ দিনের আয়োজনে আরও গাইবেন আকাশ মাহমুদ, ডিজে তুরিন এমএনআর, পুষ্পিতা মিত্র ও ইশরাত জাহান জুঁই। এছাড়া, এই আয়োজনে বিশেষ পারফর্মে অংশ নেবেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, যদিও তিনি কোন ইভেন্টে পারফর্ম করবেন, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, গত বছরও রিয়াদ সিজনের কনসার্টে নগর বাউল জেমস, হাবিব ওয়াহিদ, পড়শিসহ একাধিক তারকা অংশ নিয়েছিলেন।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি ঢাকায় মোতায়েন

1

বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে ফিরলেন বহিষ্কৃত ৭ নেতা

2

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

3

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই, সহযোগিতায় প্রস্তুত সরকার:

4

ভিভো ভি৬০ লাইট এ মুগ্ধ প্রযুক্তিপ্রেমীরা

5

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করল এনসিএসএ

6

বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর: ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

7

নির্বাচন হলে স্থিতিশীল হবে পরিস্থিতি সেনাবাহিনী আগের চেয়ে ঐক

8

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত

9

তারেক রহমানের আহ্বানে সাড়া, চব্বিশের শহীদ পরিবারের বিএনপির স

10

নির্বাচিত হলে লাকসামকে জেলায় উন্নীত করার অঙ্গীকার: আবুল কাল

11

সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে চাঞ্চল্যকর জ

12

উদ্ভাবন, উদ্যোগ ও নেতৃত্বে তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য:

13

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি থাকবে না: এটিএম আজহার

14

বিএনপি সরকার এলে দেশের উন্নয়ন গতি দ্বিগুণ নয়, শতগুণ : সালাহ

15

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে সবাইকে নিয়ে এগোতে চাই: মির্জা

16

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

17

ভ্যাপ–ইসিগারেটে এমডিএমবি বিক্রি: মালয়েশিয়া-চক্রের মূলহোতাসহ

18

সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমানই বক্তব্য রাখবেন

19

রিজার্ভে শীতল হাওয়া: ৩২.১১ বিলিয়ন ডলারে নেমে এলো বৈদেশিক মুদ

20