ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি কথাসাহিত্যিক শরৎ চন্দ্রের কালজয়ী ‘দেবদাস’ বিয়োগান্ত প্রেমকাহিনির এক জননন্দিত উপাখ্যান। 

চাষী নজরুল ইসলামের নির্মাণশৈলীতে পর্দায় ভিন্নরূপে উপস্থাপিত হয় দেবদাস। ঢালিউডের সেই দেবদাসের আধুনিক ভার্সন নির্মাণ করে উপমহাদেশের চলচ্চিত্রে হইচই ফেলে দিয়েছিলেন বলিউডের সঞ্জয় লীলা বানসালি। 

আর শরৎ চন্দ্রের সৃষ্টি দেবদাসকে ঢাকাইয়া তরুণের রূপে পর্দায় আনছেন চলচ্চিত্রনির্মাতা জাহিদ হোসেন। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন বুবলী ও আদর আজাদ। 

নির্মাণের বিস্তারিত তুলে ধরার লক্ষ্যে ০৭ নভেম্বর রাতে রাজধানীর বাংলাদেশ-চায়না ক্লাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

নির্মিতব্য এ চলচ্চিত্রটির বিষয়ে পরিচালক জাহিদ হোসেন বলেন, পুরান ঢাকার আদি সংস্কৃতির সঙ্গে চিরন্তন প্রেমের গল্পে ভিন্নরূপ পাবে ‘ঢাকাইয়া দেবদাস’। 

সাহিত্যের নন্দিত এ চরিত্রের সঙ্গে ঢাকাইয়া সংস্কৃতির মিশেলে সিনেমাটি গতানুগতিকের বাইরে ভিন্নরূপ পাবে।

পুরান ঢাকার খাবার, পঞ্চায়েত প্রথা, সামাজিক ও ধর্মীয় উৎসব ছবিটিতে তুলে ধরা হবে বলেও জানান তিনি। ঢাকাইয়া ভাষায় নির্মিতব্য সিনেমাটি চলচ্চিত্রের এ দুঃসময়ে আশার আলো হয়ে দেখা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আজিম বক্স, সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ, প্রযোজক জাহাঙ্গীর শিকদার, চিত্রনায়ক আদর আজাদ, বুবলী প্রমুখ। 

সিনেমাটির নাম ভূমিকায় থাকা চিত্রনায়ক আদর আজাদ বলেন, গল্পে কিছু মজার জায়গা আছে বলেই সিনেমাটির সঙ্গে আমার পথচলা। 

এমন ঐতিহাসিক কাহিনীর গল্পের ছবিতে বিনিয়োগ করার জন্য প্রযোজককে আন্তরিক ধন্যবাদ জানাই। ঢাকার ইতিহাসের সঙ্গে পথচলার সঙ্গী হতে পেরে আমি গর্বিত। 

বুবলী বলেন, এ সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।  ঢাকাইয়া নাম শুনেই মনে হচ্ছে ঐতিহ্যের ভালো কিছু হবে। ভিন্ন কিছু করার সুযোগ রয়েছে। 

ছবিটিতে দর্শকরা আমাকে ভিন্নভাবে আবিষ্কার করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জন্মগ্রহণ করলেন জনপ্রিয় ৫ অভিনেত্রী

1

তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী সমাধানে এগিয়ে আসতে হবে: শিক্ষা উপদ

2

সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট

3

সারাদেশে যৌথ অভিযানে ১৫১ জন আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ও মাদক

4

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

5

দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোকে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্র

6

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে আগুন লাগিয়ে প্রতিবাদ বিক্ষুব

7

চিকিৎসকদের সিদ্ধান্ত: লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

8

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

9

সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব শিগগিরই পে

10

বিজয় দিবস স্কুল কাবাডিতে ধামরাইয়ের দাপট, বালক-বালিকা উভয় বিভ

11

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

12

বাংলা রকের মহারাজাকে স্মরণে: মগবাজারে গড়ে উঠছে আইয়ুব বাচ্চু

13

শাহরুখ খানের ৬০তম জন্মদিনে চমক মুক্তি পেল ‘কিং’ সিনেমার বহুল

14

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে ইসি নিজস্ব সিদ্ধান্

15

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহি

16

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার উষ্ণ শুভেচ্ছা ব

17

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

18

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির দোয়া ম

19

সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা: শিক্ষাব্যবস্থ

20