ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষে নির্বাচন করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

ওশান নিউজ প্রতিবেদক : সরকারি পদ ছেড়ে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেনআগামী ২৮ তারিখে পদ (অ্যাটর্নি জেনারেল) থেকে ফিরে এসে সকলকে সাথে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবো। 

আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার জন্য। শনিবার ২০ ডিসেম্বর বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আমরা ধানের শীষে ভোট করবো। বিএনপির শীর্ষ পর্যায় থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সেরকমই জানানো হয়েছে। আগামী ২৮ তারিখ থেকে আমি ২৪ ঘণ্টা আপনাদের নিয়ে ভোটের মাঠে কাজ করবো। আমি চব্বিশ ঘণ্টা আপনাদের সাথে থাকবো। 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা বিশ্বাস করি কেয়ামতের ময়দানে ফয়সালা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। 

কিন্তু ভোটের আশায় একটি বিশেষ দল জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা কুফুরি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এই ধারণা দূর করে দেবেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

1

জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক দিলেন তারেক রহমান

2

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালো জামায়াতে

3

বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স এখন কমিউনিটি সেন্টার

4

৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়: শহিদ মিনারে হাজার হাজার শিক্ষ

5

বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগের নতুন সূচনা: সিইপিএ চুক্তি চূড়ান্

6

মহান বিজয় দিবসে রাজশাহীতে বাংলাদেশ–ভারত বন্ধুত্বের বার্তা দি

7

গণভোটের ‘হ্যাঁ-না’ বুঝতে পারছে না মানুষ: বিএনপি মহাসচিব ফখরু

8

রয়্যাল ব্লু শাড়িতে ঝলমলে গ্ল্যামারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

9

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দায

10

সমবায়ের শক্তিতে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ : প্রধান উপদেষ্

11

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

12

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

13

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

14

চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪ পদে ছাত্রশিবিরের বিজয়

15

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান তবে বাস্তবিক চ্যালে

16

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

17

৩০ ডিসেম্বর থেকে বরিশালে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

18

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

19

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

20