ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসি আনোয়ারুল জানালেন: শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া সম্ভব নয়

ওশান নিউজ প্রতিবেদক :  নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আবারও জানিয়েছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো কোনো সুযোগ নেই। বিতর্কিত কোনো ব্যক্তি আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।

তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান পরিস্থিতিতে এককভাবে বুকে হাত দিয়ে বলা যাবে না আমাদের কোনো কলঙ্ক নেই। বিগত সময়ের দাগ সব বিভাগেই আছে। আমাদের যে আস্থা ও সমন্বয়ের সংকট তা কাটিয়ে উঠতে হবে।

এছাড়া তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কারও পক্ষপাতিত্ব বরদাশত করবে না। আমাদের একটাই লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। তাই পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে। পিআর পদ্ধতির দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন পদ্ধতি রাজনৈতিক বিষয়, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

1

জুলাই অভ্যুত্থয় মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায়বিচার প্

2

গিনেস রেকর্ডধারী অনার এক্স৯ডি আসছে বাংলাদেশের বাজারে

3

৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

4

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহি

5

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

6

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

7

মতবিরোধ নয়, ঐক্য চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে: জামায়াত আমির

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

10

নিয়ম-নীতি মেনেই পদোন্নতি, পদসৃজন ও নিয়োগ দিতে হবে: তথ্য সচিব

11

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

12

খসড়া আদেশে অস্পষ্টতা, জুলাই সনদের বাস্তবায়ন ঝুঁকিতে: ইসলামী

13

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

14

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর হুঁশ

17

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরক

18

শিক্ষার্থীদের এআই উদ্ভাবনে ঝলক: গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’

19

তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা

20