ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি

ওশান নিউজ প্রতিবেদক : বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ ১০ ডিসেম্বর বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাহিরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়াকে যদি দেশের বাহিরে আবার নিতে হয়, তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হলে, সেখানে ছেলেকে থাকতে হবে। 

আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়তোবা দুই চার দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন। তিনি বলেন, এবার ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। 

অত্যাচার নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি। দেশে ভোট হবে। অনেক রাজনৈতিক দল ভোট করবে। তারা কি বলছে, আর বিএনপি কি বলছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে যে কাজটা করবে মা-বোনদের সামনে থেকে তা বুঝিয়ে দেওয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

1

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের গভীর শোক

2

নাশকতামূলক হামলার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই: ই

3

দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন প্রেরণা: পররাষ্ট্র উপদেষ্টা-হাইকম

4

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ রোধ করতেই হাদিকে গুলি: সার

5

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকায় অচল কর্মসূচি: ইসলামী

6

বিমানবন্দরে তারেক রহমানের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি

7

শাড়িতে বাঙালি সৌন্দর্যের প্রতিচ্ছবি রুনা খান

8

৫৪ পতাকা হাতে প্যারাট্রুপার আকাশে, বাংলাদেশ গড়ল বিশ্ব রেকর্ড

9

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

10

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযু

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

নিয়মিত সময়সীমার মধ্যে জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন

13

পুরান ঢাকার আরমানিটোলার হাজী টাওয়ারে আগুন, ১৭ জন উদ্ধার

14

টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি করল বাফুফে

15

রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

মালদ্বীপে বোল্ড লুকে মিম, নেটিজেনদের কমেন্টে উষ্ণতার ঝড়

18

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল ভিভো ভি৬০ লাইট

19

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

20