ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পেল সাধারণ মানুষ

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরেবাংলা নগর উত্তর থানা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের সামনে শুক্রবার (২৪ অক্টোবর) এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

এতে শতাধিক মানুষ চিকিৎসা সেবা নেন।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মোবারক হোসাইন।

এসময় মোবারক হোসাইন বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে সব নাগরিকের চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করতে। 

দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

জামায়াত নেতা মোবারক আরও বলেন, দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে ধর্ম, বর্ণ, গোত্র নির্বশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। 

মূলত, কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিই মানুষের দুঃখ-দুর্দশার কারণ। অধিকারহারা মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। 

ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক মূল্যবোধের নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজনে ত্যাগ স্বীকারের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে

1

জকসু নির্বাচন সামনে রেখে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষ

2

ব্যারিকেড ভাঙল শিক্ষকরা, শাহবাগে অবরোধে উত্তাল ঢাকা

3

তারেক রহমানের আহ্বানে সাড়া, চব্বিশের শহীদ পরিবারের বিএনপির স

4

বিপ্লব ও সংহতির চেতনা বাস্তবায়নে মানুষের অধিকার নিশ্চিত করতে

5

সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা: শিক্ষাব্যবস্থ

6

ভোরে ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে মানুষ

7

সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব শিগগিরই পে

8

আসিফ-মাহফুজ পদত্যাগ, ড. ইউনূসের কাছে জমা

9

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব প্রধান উপদেষ্টার: হাসন

10

রয়্যাল ব্লু শাড়িতে ঝলমলে গ্ল্যামারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

11

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

12

পারিবারিক আয়োজনে বাঁধন সরকার পূজার নতুন জীবন শুরু

13

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

14

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

15

জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প

16

গুলশানে বিএনপি কার্যালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

17

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

18

শীতের তীব্রতা সর্বোচ্চ রাজশাহীতে রেকর্ড ১০.২ ডিগ্রি

19

ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্র

20