ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

দখলকৃত ব্যাংকের কর্মীদের পোলিং এজেন্ট করার চেষ্টা, অভিযোগ হাসনাতের

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি রাজনৈতিক দল তাদের নিয়ন্ত্রিত ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের আগামী জাতীয় নির্বাচনে পোলিং এজেন্ট করার পাঁয়তারা চালাচ্ছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও মহানগর শাখার সমন্বয় সভায় তিনি এ অভিযোগ করেন।        

হাসনাত বলেন, একটি দল স্কুল কমিটি দখল করেছে, সভাপতি ও সেক্রেটারিকে নিয়ন্ত্রণ করছে, শিক্ষকদের জিম্মি করছে। এদেরকে নির্বাচনী কেন্দ্র দখলের জন্য সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠানই এই দুই দল ভাগাভাগি করে নিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে আরেকটি ‘ইঞ্জিনিয়ার্ড ইলেকশন’ দেওয়ার চেষ্টা চলছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো বিতর্কিত নির্বাচন আবার হতে পারে। নির্বাচন কমিশনও স্বৈরতান্ত্রিক হয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলো এটি নিজেদের স্বার্থে ব্যবহার করছে।   

হাসনাত জানান, কিছু ব্যক্তির ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র চলছে, যিনি সম্প্রতি এক ব্রিগেডিয়ারকে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেন, যে দেশে জনগণের প্রতিনিধি নির্বাচন হয়, সেই দেশে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত হওয়ার সুযোগ আসছে।

নির্বাচন সামনে রেখে সচিবালয়ে ডিসি, এসপি ও অন্যান্য পদে ভাগাভাগি চলছে বলে অভিযোগ করে হাসনাত বলেন, আমাদের দল একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত। তবে এজন্য প্রশাসনিক ভাগাভাগি বন্ধ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন চমক, দল ঘোষণা করল বিসিবি

1

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কলঙ্কমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন

2

জাতিসংঘের মানবাধিকার প্রধান হুমা খানের সঙ্গে জামায়াত আমিরের

3

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

4

শাহরুখ খানের ৬০তম জন্মদিনে চমক মুক্তি পেল ‘কিং’ সিনেমার বহুল

5

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার জামায়াতসহ ১২ দলের সঙ্গ

6

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, প্রাণ হারাল ৯ জন

7

হকি যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন

8

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

9

দীর্ঘ নির্বাসন শেষে বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

10

ঢাবিতে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধিতে এটুআই-আইস

11

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

12

খুলনা বিভাগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের প্রস্তু

13

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

14

তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর আপিলের ৫ম দিনের শুনানি শুরু

15

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

16

বড়দিনে নিরাপত্তার স্বার্থে ঢাকায় সব ধরনের আতশবাজি ও ফানুস নি

17

দীপাবলিতে স্পেশাল মুহূর্ত: দীপিকা-রণবীর দেখালেন কন্যার মুখ

18

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশের জার্মান রাষ্ট্রদ

19

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

20