ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

ওশান নিউজ প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান পরিচালনা এবং সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে বসেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

 বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়।

আজ রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা হলেন ফারুক-ই-আজমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকের আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে :

১. দেশব্যাপী চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা নেওয়া।

২. জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি বিষয়ক আলোচনা এবং দেশে অস্থিরতা সৃষ্টিকারী উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

৩. নারী ও শিশুনির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

৪. মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্পর্কিত আলোচনা।

৫. শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী সন্ত্রাসী কার্যক্রমের প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর অপতৎপরতা রোধে ব্যবস্থা নেওয়া।

৬. গারমেন্টস বা শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা।

৭. গারমেন্টস কারখানা, ওষুধ শিল্পসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা বিষয়ে আলোচনা।

৮. অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানোর বিষয়ে আলোচনা।

৯. সীমান্ত ও পার্বত্যাঞ্চলের পরিস্থিতি বিষয়ক আলোচনা।

১০. রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি বিষয়ক আলোচনা।

১১. মা ইলিশ সংরক্ষণ বিষয়ে আলোচনা।                                       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আর পাতানো নির্বাচন নয়, ইনসাফভিত্তিক ভোট নিশ্চিত করবে ইস

1

২০ দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট এনডিএফ এর আত্মপ্রকাশ

2

জকসু নির্বাচনে মওলানা ভাসানী ব্রিগেডের ১০ দফা ইশতেহার ঘোষণা

3

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

4

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল ভিভো ভি৬০ লাইট

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভা

7

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত

8

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ, ইতিহাসে

9

যুক্তিবোধ ও সচেতনতায় উজ্জীবিত তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ :

10

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

11

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

12

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

13

জমকালো আয়োজনে ঢাকায় শুরু ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর

14

এশিয়ান আরচ্যারীতে ফাইনালের পথে বাংলাদেশ-ভারত মুখোমুখি

15

দ্রুত সেবায় সবার আগে জনগণকে অগ্রাধিকার দিতে হবে: ভূমি উপদেষ্

16

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের

17

ভাইয়ের ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জান

18

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত, আর্দ্রতায় কাঁপছে মানুষ

19

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিয

20