ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ড. মুহাম্মদ ইউনূস

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ ০৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। 

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। 

শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

এদিকে সকালে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এভারকেয়ার হাসপাতালে এসেছেন। 

এরইমধ্যে হাসপাতালের মেডিকেল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য-উপাত্ত শেয়ার করেছে, যাতে তারা প্রাথমিক পর্যায় থেকেই সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন এবং চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করে নির্বাচনের ময়দানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জ

1

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একমাস বৃদ্ধি

2

সালমান শাহ হত্যা মামলা: হাইকোর্টে সামিরার আগাম জামিন আবেদন,

3

হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে সমঝোতা

4

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

5

তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী সমাধানে এগিয়ে আসতে হবে: শিক্ষা উপদ

6

চিকিৎসকদের সিদ্ধান্ত: লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার জামায়াতসহ ১২ দলের সঙ্গ

9

রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা: মামুন সভাপতি, রিটন

10

রিজার্ভে শীতল হাওয়া: ৩২.১১ বিলিয়ন ডলারে নেমে এলো বৈদেশিক মুদ

11

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্

12

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

13

রিজভী অভিযোগ: নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছে জামায়াত

14

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

15

৬ ডিসেম্বর: তারেক রহমানের চোখে অবিস্মরণীয় গণতন্ত্র দিবস

16

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

17

তারেক রহমান এখনও ভোটার নন, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবে

18

শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ ট

19

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

20