ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে পৌঁছালো শরিফ ওসমান হাদির মরদেহ

ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছেছে। আজ ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

এর আগে একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টার পর) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। এদিকে হাদির মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে বিমানবন্দরজুড়ে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 

যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। 

এ বিষয়ে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, শরিফ ওসমান হাদির মরদেহ যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে। 

এ সময় জুলাই আন্দোলনের প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী অকুতোভয় এই বীরকে গ্রহণ করতে সবাইকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে। 

পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে বলেও জানানো হয়। ইনকিলাব মঞ্চ আরও জানিয়েছে, আগামীকাল ২০ ডিসেম্বর শনিবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। 

রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা, আগুনে পুড়

1

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির দোয়া ম

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

4

ঢাকায় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট ‘কাভা কাপ’ শুরু বুধবার

5

হামলার তদন্তে নিষ্ক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনক

6

রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

7

দুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো

8

ইসি আনোয়ারুল জানালেন: শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া সম্ভব নয়

9

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

10

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনায় রাজশাহীতে বিএনপির দোয়

11

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.৪ শতাংশ

12

আসিফ-মাহফুজ পদত্যাগ, ড. ইউনূসের কাছে জমা

13

বনানীতে সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল, ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে

14

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

15

রিজভী অভিযোগ: নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছে জামায়াত

16

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

17

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

18

শাড়িতে বাঙালি সৌন্দর্যের প্রতিচ্ছবি রুনা খান

19

বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

20