ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ ডিসেম্বর

ওশান নিউজ প্রতিবেদক : আওয়ামী লীগের শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ ১৪ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। 

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 

ট্রাইব্যুনালে আজ উপস্থিত তিন আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং সাতজনের হয়ে লড়েন তবারক হোসেন।

এছাড়া পলাতক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম, তিনজনের পক্ষে সুজাদ মিয়া ও শেখ হাসিনার হয়ে লড়েন আইনজীবী মো. আমির হোসেন। 

শুনানিতে প্রত্যেকেই আলাদা আলাদা গ্রাউন্ড এনে নিজের মক্কেলদের অব্যাহতি চেয়েছেন। তবে প্রসিকিউশনের পক্ষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। 

উভয়পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। ওই দিন শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

শুনানিতে টিএফআই সেলে গুমের বীভৎস বর্ণনা তুলে ধরেন তিনি। গুমের অন্ধকার পেরিয়ে দীর্ঘ ১৬ বছর পর ২০২৪ সালের ৫ আগস্ট এক নতুন বাংলাদেশ উদিত হয়েছে বলে মন্তব্য করেন। গুম হওয়া ব্যক্তিদের ভাগ্য দুভাবে নির্ধারণ হতো বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। 

এর মধ্যে ভাগ্য ভালো হলে গুমের শিকার ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হতো। আর দ্বিতীয়ত, সাত-আট বছর গুম রাখার পর অজানা কোনো স্থানে ফেলে রাখা হতো। এছাড়া আরও ভয়াবহ নির্যাতনের কথা সামনে আনেন চিফ প্রসিকিউটর।

এদিন সকাল ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে); র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

পলাতকরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র‍্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

এর আগে, গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ১০ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে পলাতক আসামিদের হাজিরের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। 

তবে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন আদালত। ৮ অক্টোবর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

1

তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী সমাধানে এগিয়ে আসতে হবে: শিক্ষা উপদ

2

রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

3

প্রধান বিচারপতির আহ্বানে ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট

4

মব কালচার প্রতিহত করলে ক্যাম্পাস অস্থিতিশীল হতো: রাকিবুল ইসল

5

এশিয়ান আরচ্যারীতে ফাইনালের পথে বাংলাদেশ-ভারত মুখোমুখি

6

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

7

সালমান শাহ হত্যা মামলা: হাইকোর্টে সামিরার আগাম জামিন আবেদন,

8

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতিতে সরকার

9

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

10

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

11

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

12

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ এই মাসেই: ধর্ম উপদে

13

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে থমথমে সায়

14

রক্ষণাবেক্ষণ কাজে আজ ৯ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

15

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

হংকং আবাসিক কমপ্লেক্সে আগুনে ধ্বংস: ৯৪ জনের মৃত্যু, ৭৬ আহত

18

নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়েও কোনো ব্যাখ্যা পাইনি: এহসানুল হক

19

‘Ocean Dairy’ এর স্বপ্নের যাত্রা শুরু: সেরা স্বাদ ও গুণের প্

20