ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স এখন কমিউনিটি সেন্টার

বিনোদন প্রতিবেদক : বগুড়ার সংস্কৃতিমনস্ক মানুষের কাছে ‘মধুবন’ ছিল শুধু একটি সিনেমা হল নয়, এক টুকরো নস্টালজিয়া। 

চার বছর আগে ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি আধুনিক সাজে রূপ নিয়েছিল ‘মধুবন সিনেপ্লেক্স’ হিসেবে। 

টিকিট কাউন্টার থেকে পপকর্ন কর্নারে, সবকিছুতেই ছিল আধুনিকতার ছোঁয়া।

তবে সেই উজ্জ্বল আলো এখন নিভে গেছে। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে গেছে মধুবন সিনেপ্লেক্স। 

আর বন্ধ দরজার ভেতর এখন সিনেমার বদলে বাজে বিয়ের গানের সুর। কারণ মধুবন এখন কমিউনিটি সেন্টার। 

সিনেপ্লেক্সটির মালিক রোকনুজ্জামান ইউনূসের ছেলে এস এম ইউনূস বলেন, সিনেমা চালাতে পারছি না। 

এখানে তো স্টার সিনেপ্লেক্সের মতো সুযোগ সুবিধা নেই। প্রতি মাসে বিপুল খরচ, কিন্তু দর্শক কম। বন্ধের আগের তিন মাসে প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে, যা তুলতে পারিনি। 

প্রেক্ষাগৃহটি এখনো পুরোপুরি কমিউনিটি সেন্টার বানানোর ইচ্ছে নেই। এ তথ্য জানিয়ে এস এম ইউনূস বলেন, হলের আউটডোর অংশ মাঝে মাঝে বিয়ের অনুষ্ঠানের জন্য দিচ্ছি। 

এটাকে পুরোপুরি কমিউনিটি সেন্টার বানানোর ইচ্ছে নেই। আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করব। 

নতুন সরকার এলে যদি সহযোগিতা করে, তাহলে ‘মধুবন’ আবার সিনেমা হল হিসেবেই ফিরবে।

৩৩৬ আসনের এই সিনেপ্লেক্সে ‘পরাণ’, ‘হাওয়া’, ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলো বিপুল দর্শক টেনেছিল। 

বিশেষ করে ‘বরবাদ’ সিনেমা মুক্তির সময় পরিবার নিয়ে রাতভর শো দেখতে দূরদূরান্ত থেকে দর্শক আসতেন একাধিক দিন ‘মিড নাইট শো’ চলেছিল মধুবনে।

এখন সেই প্রেক্ষাগৃহে সিনেমার আলো নিভে গিয়ে জ্বলছে সাজঘরের ঝলমলে লাইট। দর্শকের উচ্ছ্বাসের জায়গা দখল করেছে বিয়ের ব্যস্ততা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিচুক্তি আলোচনার মাঝেই থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে ভয়া

1

৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়: শহিদ মিনারে হাজার হাজার শিক্ষ

2

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকারে সরকারের পূর্ণ প্রস্তু

3

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু সেবা, কৃষি উপকরণ ও শিক্ষা

4

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ, ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৬৩

5

ত্রয়োদশ জাতীয় নির্বাচন কলঙ্কমুক্ত করতে সবার সহযোগিতা চাইলেন

6

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিন

7

নির্বাচন সামনে রেখে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির

8

হামলার তদন্তে নিষ্ক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনক

9

বিএনপি–জমিয়তের নির্বাচনী সমঝোতা, ৪ আসনে প্রার্থী ছাড়

10

চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটজনক : ব্যক্তিগত চিকিৎস

11

ঐক্যের মাধ্যমেই অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে চাই

12

বিজয় দিবসে রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

13

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় টেকসই উন্নয়নে

14

ওশান ব্লু প্রোপার্টির এমডি নূরানী খাতুনের পিতা দরবেশ শেখ আর

15

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

16

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন আসিকুর রহমান নাদিম

17

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

18

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

19

মৎস্যসম্পদ রক্ষায় যৌথ উদ্যোগে কাজ করবে নৌপরিবহন ও প্রাণিসম্প

20