ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

আব্রামের সঙ্গে আনন্দঘন মুহূর্তে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের  জন্মদিন (১১ অক্টোবর) । তার দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় কাজ করেছেন। জন্মদিনে প্রথম প্রহর থেকেই তিনি তার ভক্ত-অনুরাগীদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। সহকর্মীরাও তাকে জন্মদিনের অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন।
অপুর জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কারণ তার একমাত্র ছেলে আব্রাম খান জয় তার মাকে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহরে শুভেচ্ছা জানায়। শুক্রবার দিনগত রাতে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। এতে দেখা যায়, একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন মা-ছেলে। এ সময় মাকে শুভেচ্ছা জানিয়ে আব্রাম বলে- ‘মম! হ্যাপি বার্থডে।’ এরপর অপু ছেলেকে আদর দিয়ে কেক কাটা কাটেন। তবে এ সময় ঘটে যায় একটি মজার ঘটনাও! ছোট্ট আব্রাম কেকে থাকা মোমবাতি ফুঁ দিয়ে নেভাতে পারছিল না, তাই বার বার ফুঁ দিচ্ছিল। পরে অপু এক ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দেন এবং হেসে দেন। এরপর বলেন, ‘চলো এবার কেক কাটি।’ এরপর কেক কাটেন তারা একে অপরকে খাইয়ে দেয়। অপুর জন্মদিনের ভিডিওটি অনুরাগীরা বেশ পছন্দ করেছেন। শোবিজের মানুষ থেকে শুরু করে অনুরাগীরা মন্তব্য ঘরে অপুকে শুভেচ্ছা জানাচ্ছে এবং আব্রামকে প্রশংসা করছে। চলচ্চিত্রে অপু বিশ্বাস নামে পরিচিতি পেলেও তার প্রকৃত নাম ‘অবন্তী বিশ্বাস’। ১৯৮৯ সালের ১১ অক্টোবর তিনি বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেন। বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর ২০১৭ সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন এ নায়িকা। এরপর দুজনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারিতে শাকিব-অপুর দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

ফার্মগেট মেট্রো স্টেশনের পাশে দুর্ঘটনা: বিয়ারিং প্যাডের আঘা

2

সরকারি কর্মচারীদের জন্য সুখবর: জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর নত

3

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

4

রাজধানীতে ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে ব্যাপক প্রস্ত

5

জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক দিলেন তারেক রহমান

6

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু সেবা, কৃষি উপকরণ ও শিক্ষা

7

বন্যপ্রাণী হত্যা: আর কোনো জামিন নয়, কঠোর ব্যবস্থা নিশ্চিতে প

8

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তু

9

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণে যুবক নিহত

10

নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে : শ্রম ও কর্মসংস্থা

11

শাহজালাল বিমানবন্দরে পৌঁছালো শরিফ ওসমান হাদির মরদেহ

12

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

13

শীতের ঝলক: ঢাকায় সকাল থেকে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি

14

সালমান শাহের মৃত্যু: হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ

15

২৭ নভেম্বর ঢাকায় বসছে আইটিডি ২০২৫ আন্তর্জাতিক সম্মেলন

16

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

17

১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয় : ধর্ম উপদেষ্টা

18

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সা

19

দেশের সব সংস্কারই আইনের সূত্র মেনে হয়েছে: আইন উপদেষ্টা

20