ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডেতে প্রথমবারের মত আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের কাছে ২০০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে আফগানিস্তানের কাছে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় হার বাংলাদেশের। আগেরটি ছিল ২০২৩ সালে চট্টগ্রামে ১৪২ রানে হেরেছিল টাইগাররা। 
সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ৫ উইকেটে ও ৮১ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল মেহেদি হাসান মিরাজের দল। এই সফরে ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। 
আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দারুণ সূচনা করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে দলকে ৯৮ বলে ৯৯ রান এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। 
১৬তম ওভারের শেষ বলে গুরবাজকে ৪২ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন স্পিনার তানভীর ইসলাম। গুরবাজ ফেরার পর নতুন ব্যাটার সেদিকুল্লাহ আতালকে নিয়ে রানের চাকা সচল রেখে আফগানিস্তানের স্কোর দেড়শ পার করেন জাদরান। এই জুুটিতে ওয়ানডে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জাদরান। 
৩২তম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে আতাল-জাদরান জুটি ভাঙেন স্পিনার সাইফ হাসান। আতালকে ২৯ রানে শিকার করেন তিনি। নিজের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান সাইফ। সুইপ শট খেলে স্কয়ার লেগে তাওহিদ হৃদয়ের দারুণ ক্যাচে ২ রানে থামেন আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি।
৪ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। সেই চাপ আরও বাড়িয়ে দেন জাদরান। নাভার্স নাইন্টিতে রান আউটের ফাঁদে পড়েন তিনি। গত ম্যাচের মত এবারও ৯৫ রানে আউট হন জাদরান। তার ১১১ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিল।  দলীয় ১৮৬ রানে জাদরান ফেরার পর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমারজাইর ২৩ বলে ২৩ রানের জুটিতে আফগানিস্তানের রান ২শ পার হয়। ৩টি চারে ২০ রান করে তানভীরের বলে বোল্ড হন ওমারজাই। 
এরপর রশিদ খান ৮ রানে আউটের পর অষ্টম উইকেটে নবী ও নাঙ্গোলিয়া খারোতের ২৫ বলে ২৮ রানের জুটিতে আড়াইশর কাছাকাছি পৌঁছে যায় আফগানিস্তান। খারোতি ১০ এবং এএম গাজানফার শূন্য হাতে পেসার হাসান মাহমুদের শিকার হন। ৪৮ ওভার শেষে ২৪৯ রানে নবম উইকেট হারায় আফগানরা। তখনও ক্রিজে ছিলেন নবী। 
মিরাজের করা ৪৯তম ওভারে ৩ ছক্কায় ২৫ রান তুলেন নবী। হাসানের করা ইনিংসের শেষ ওভার থেকে ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ রান তুলে আফগানিস্তানকে বড় সংগ্রহ এনে দেন নবী। ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান তুলে আফগানরা। ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৬২ রান নিয়ে অপরাজিত থাকেন নবী।
বাংলাদেশের হয়ে সাইফ ৬ রানে ৩টি, হাসান ও তানভীর ২টি করে এবং মিরাজ ১ উইকেট নেন। জবাব দিতে নেমে ৫১ বলে ৩৫ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাইম। নবম ওভারে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন নাইম। ২৪ বলে ৭ রান করে আফগানিস্তান পেসার ওমারজাইর শিকার হন তিনি। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট পতনের পর আফগানিস্তানের পেসার বিলাল সামি ও স্পিনার রশিদ খানের তোপে ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এটিই সর্বনিম্ন রান টাইগারদের। 
সাইফ ছাড়া বাংলাদেশের কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি। সাইফ ২টি চার ও ৩টি ছক্কায় ৫৪ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। 
নাইমের ৭ রানের পর নাজমুল হোসেন শান্ত ৩, তাওহিদ হৃদয় ৭, মিরাজ ৬, শামীম হোসেন শূন্য, নুরুল হাসান ২, রিশাদ হোসেন ৪, তানভীর ৫, হাসান ৯ ও নাহিদ রানা অপরাজিত ২ রান করেন। 
আফগানিস্তানের বিলাল ৩৩ রানে ৫ উইকেট নেন। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন বিলাল। রশিদ ১২ রানে নেন ৩ উইকেট। সংক্ষিপ্ত স্কোর : আফগানিস্তান : ২৯৩/৯, ৫০ ওভার (জাদরান ৯৫, নবি ৬২*, সাইফ ৩/৬)।  বাংলাদেশ : ৯৩/১০, ২৭.১ ওভার (সাইফ ৪৩, হাসান ৯, বিলাল ৫/৩৩)। আফগানিস্তান ২০০ রানে জয়ী।                                                                                                 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

1

আধিপত্যবাদবিরোধী জুলাই চেতনায় আত্মপ্রকাশ করল ‘জাতীয় মুসলিম জ

2

বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই: হাসনাত আবদু

3

৮৩ কোটি নয়, ঐকমত্য কমিশনের বরাদ্দ ছিল মাত্র ৭ কোটি : মনির হা

4

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা, নিহত ১৮

5

৬ ডিসেম্বর: তারেক রহমানের চোখে অবিস্মরণীয় গণতন্ত্র দিবস

6

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

7

বিমানের জন্য এয়ারবাসের ‘ঢাকা মিশনে’ সক্রিয় ইউরোপের চার রাষ্ট

8

ইসি আনোয়ারুল জানালেন: শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া সম্ভব নয়

9

প্রাণীকে সুস্থ রাখলেই মানুষ নিরাপদ সমাজ গড়ে উঠবে : প্রাণিসম্

10

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে জোর দিচ্ছে সরকার: বিদ্যুৎ উপ

11

বাংলাদেশে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড

12

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী বৃদ্ধি

13

১৫% প্রবৃদ্ধি, তবুও রাজস্বে ২৪ হাজার কোটি ঘাটতি

14

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

15

জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি উন

16

জুলাই অভ্যুত্থয় মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায়বিচার প্

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লক্ষাধিক করদাতা : এনবিআর

19

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প

20