ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

লঞ্চ সংঘর্ষের ঘটনায় কুয়াশায় নৌপথে চলাচল বন্ধ করল নৌপরিবহন মন্ত্রণালয়

ওশান নিউজ প্রতিবেদক : চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ এবং ঝালকাঠি যাওয়ার পথে থাকা এডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ঘন কুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। 

আজ ২৬ ডিসেম্বর শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদরাঘাটে দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শনে গিয়ে নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনায় ৪ জন যাত্রী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। 

নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে। এছাড়া লঞ্চ দুটির মালিকদের ডেকে দায়ী ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে বলা হয়েছে। উপদেষ্টা আরও জানান, লঞ্চ এডভেঞ্চার-৯-এর ৫ জন স্টাফকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয় প্রতিটি লঞ্চে ফগ লাইট ও সাইড লাইট নিশ্চিত করার এবং লঞ্চের ফিটনেস ও লাইসেন্স নিয়মিত তদারকি করার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার পর নৌপরিবহন মন্ত্রণালয় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাত আড়াইটার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ ওসমান হাদি ও নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন তারেক রহমান

1

আগামীকাল সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে ১৩তম সংসদ নির্বাচনের তফসিল

2

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

3

সব টিভি চ্যানেলে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের অনুরো

4

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিয

5

গণপূর্তের নতুন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে প্রধান উপদেষ্টার

8

৩ জানুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে জামায়াতের মহাসমাবেশ, লক্ষ্

9

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ত

10

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

11

নিয়ম-নীতি মেনেই পদোন্নতি, পদসৃজন ও নিয়োগ দিতে হবে: তথ্য সচিব

12

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্

13

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়া

14

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি

17

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে বান্দরবান থেকে দুই পর্ন তারকা গ

18

হাসিনা–কামালকে দেশে ফেরাতে আইসিসির সহায়তা নেওয়ার কথা ভাবছে স

19

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত

20