ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশের খসড়া এখনো হাতে পায়নি এনসিপি: আখতার হোসেন

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া এখনো তাদের কাছে উপস্থাপন করতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। আজ শনিবার ২৫ অক্টোবর দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আখতার হোসেন বলেন, কমিশন জানিয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রণয়নের কাজ করছে। এটি একটি ইতিবাচক অগ্রগতি হলেও, আদেশটির খসড়া বা তার বিষয়বস্তু এখন পর্যন্ত এনসিপির হাতে তুলে দেওয়া হয়নি। ফলে দলটি এখনই আশাবাদী হতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কমিশনের আন্তরিক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আমরা তাদেরকে সতর্ক করেছি এটি যেন জুলাই ঘোষণাপত্রের মতো কেবল কাগুজে প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থাকে বা কোনো রাজনৈতিক দলের প্রভাবের কারণে বিকৃত না হয়।

এনসিপির সদস্য সচিব আরও বলেন, কমিশনের প্রস্তুত করা ড্রাফট দলটির সঙ্গে শেয়ার করা হলে তারা বিস্তারিতভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা চাই, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আইনগতভাবে দৃঢ় ভিত্তি পাক। এজন্যই আমরা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছি বলেন তিনি।

বৈঠকে নিজেদের দাবিগুলো কমিশনের কাছে তুলে ধরেছেন উল্লেখ করে আখতার হোসেন বলেন, কমিশনের প্রণীত আদেশের খসড়া যেন একতরফা দলীয় কোনো সিদ্ধান্তে পরিণত না হয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষের মতামত প্রতিফলিত করে এমন একটি সমন্বিত দলিল হিসেবে উপস্থাপিত হয়। আমরা চাই, জুলাই সনদ কোনো প্রতারণায় পরিণত না হোক, তিনি যোগ করেন।

রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রসঙ্গে এনসিপি সদস্য সচিব বলেন, আমরা লক্ষ্য করেছি, জুলাই সনদে স্বাক্ষর করা অনেক দলই এখন বিভক্ত কেউ সনদের স্বাক্ষর মুছে দেওয়ার চেষ্টা করছে, আবার কেউ বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাইছে। কিন্তু এনসিপি মনে করে, সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

শেষে তিনি বলেন, কমিশন জানিয়েছে তারা এনসিপির উত্থাপিত প্রস্তাবগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে এবং প্রয়োজনে সরকারের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলবে। তবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের টেক্সট, কনটেন্ট এবং কার্যকারিতা সম্পর্কিত কোনো স্পষ্ট ধারণা এখনো কমিশন তাদের কাছে উপস্থাপন করেনি বলে জানান আখতার হোসেন।        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

1

জকসু নির্বাচনে মওলানা ভাসানী ব্রিগেডের ১০ দফা ইশতেহার ঘোষণা

2

নারীদের ঘরে আটকে রাখা ইসলামসম্মত নয়: ঢাকা-৬ এ ড. মান্নানের অ

3

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

4

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

5

পরিমাপে মানসম্মত পরিসংখ্যানই সাফল্যের চাবিকাঠি: প্রধান উপদেষ

6

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একপেশে : মির্জা ফখরুল

7

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

8

১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলে

9

ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে যোগ দি

10

বিদেশে শ্রমিক রফতানি থমকে দিচ্ছে দালাল চক্র: প্রধান উপদেষ্টা

11

জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক দিলেন তারেক রহমান

12

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী বৃদ্ধি

13

ওসমান হাদির ওপর গুলির হামলাকারী শনাক্ত, তথ্যদাতাকে পুরস্কৃত

14

শুধু সচেতন হওয়াই নয়, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির

15

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পাকিস্তানি নৌজাহাজ পিএনএস

16

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিল শুনানি নির্ধারিত: ২৮ অক্

17

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

18

শেখ হাসিনার মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হবে: মাহফুজ আলম

19

জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি উন

20