ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবসে রাজধানীতে এনসিপির বিজয় র‍্যালি

ওশান নিউজ প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‍্যালি  করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রোডম্যাপ অনুযায়ী, আগ্রাসনবিরোধী এই যাত্রা বাংলামোটর মোড় থেকে কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

মিছিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। 

বিজয় মিছিলে বিভিন্ন স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীরা। বেশ কয়েকটি স্লোগান হলো, ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে তারেক রহমানের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

3

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

4

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতিতে সরকার

5

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

6

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

7

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

8

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

বিপ্লব ও সংহতির চেতনা বাস্তবায়নে মানুষের অধিকার নিশ্চিত করতে

11

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি থাকবে না: এটিএম আজহার

14

পক্ষপাতদুষ্ট আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবিকেই টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

17

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির দোয়া ম

18

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

19

আলোকিত সমাজের অভিযাত্রায় একাত্তর ও চব্বিশের তরুণরা : শারমীন

20