ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহমুদ

ওশান নিউজ প্রতিবেদক : শহীদ ওসমান হাদির মতো অবস্থা যেন আর কারো না হয়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

তিনি বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে।

আজ ২২ ডিসেম্বর সোমবার দুপুরে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আজ আমি ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলাম। 

আপনারা জানেন যে, ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীচরের ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি আসন। এই আসনের মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা আছে এই নির্বাচনকে ঘিরে। 

এই আসনের প্রত্যেকটি থানা-ওয়ার্ডের ভিন্ন ভিন্ন সমস্যা আছে। আমরা সেগুলো নিয়ে সামনের দিনে কাজ করতে চাই। আমরা জনগণের সঙ্গে কথা বলছি। তাদের সমস্যাগুলোর কথা শুনছি। সম্ভাব্য সমাধান নিয়ে আমরা কাজ করছি। 

আমি এই জার্নিতে ইতোমধ্যে অ্যানাউন্স করেছি প্রার্থী হওয়ার বিষয়টি এবং এই জার্নিতে এই আসনের জনগণের ও সারা দেশের মানুষের সহায়তা চাই। তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে তফসিলের পরদিনই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। 

স্বতন্ত্র প্রার্থী ঢাকা-৮ আসনের ওসমান হাদি ভাইকে সেদিন গুলি করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছেন। এমন পরিস্থিতিতে আমরা মনে করি, সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের ঘটনা যেন আর কোনোভাবেই না ঘটে সেটা নিশ্চিত করা প্রয়োজন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য ওসমান হাদির মতো আমরাও এই নির্বাচন যেন সঠিক সময়ে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে অনুষ্ঠিত হয়, সেটা কামনা করি। সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে।

তিনি বলেন, শরিফ ওসমান হাদির যেই হত্যার ঘটনা ঘটেছে, আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার আসামিদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আসামিদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তারা কোথায় আছে সেটাও সরকার নিশ্চিত করতে পারছে না। এটা অত্যন্ত দুঃখজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

1

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

2

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ ও সৌদি আরব

3

দ্বিপাক্ষিক সফরে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ

4

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

5

ওসমান হাদির ওপর হামলা দেশের ওপর আঘাত : সালাহউদ্দিন আহমদ

6

বেলুন ও ফেস্টুনে উদ্বোধন: রাজশাহীতে শুরু হলো বিসিক উদ্যোক্তা

7

আলোচিত জোবায়েদ হত্যা মামলা: তিনজন গ্রেফতার রহস্য উন্মোচন করে

8

গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার

9

কোরিয়াগামী ২১ হাজার ভুক্তভোগীর ইপিএস সংস্কারসহ ৮ দফা দাবি

10

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

11

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

12

সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী

13

উদ্ভাবন, উদ্যোগ ও নেতৃত্বে তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য:

14

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

15

ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন, সরাসরি এভারকেয়ার হাসপাতাল

16

বাংলাদেশের বাজারে এআই-চালিত গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করল

17

ভিভো ভি৬০ লাইট এ মুগ্ধ প্রযুক্তিপ্রেমীরা

18

পুলিশ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি-এমপিও দাবিতে

19

নির্বাচন কমিশনের তথ্য: দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজা

20