ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৭ বছর পর প্রথমবার গুলশানের বিএনপি কার্যালয়ে তারেক রহমান

ওশান নিউজ প্রতিবেদক : ২০০৮ সালে সংসদ নির্বাচনের আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের যাত্রা শুরু হয়। ওই সময় কারাগার থেকে মুক্তির পর যুক্তরাজ্যে যাওয়ায় গুলশানের কার্যালয়ে কখনো যাওয়া হয়নি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 

যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর তিন দিনের মাথায় গুলশানের কার্যালয়ে যান তিনি।

আজ ২৮ ডিসেম্বর রোববার দুপুরে তারেক রহমান গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। 

দুপুর ২টার পর গুলশান কার্যালয়ে গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। গত বৃহস্পতিবার দুপুরে ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। সেদিন তাকে দলের পক্ষ থেকে রাজধানীর ৩শ ফিট এলাকায় সংবর্ধনা দেয়া হয়।

দেশে ফেরার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে দুই দফায় অসুস্থ মাকে দেখতে যান। এর বাইরে প্রয়াত বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন, জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর, শহীদ শরিফ ওসমান হাদির কবর, শ্বশুরের কবর, পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন। এছাড়া ধানমন্ডিতে শ্বশুরের বাসাতেও যান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিরোধ নয়, ঐক্য চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে: জামায়াত আমির

1

ফিলিস্তিনে দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসন: নিহত এক লাখের বেশি

2

১৭ বছরের অপেক্ষার পর মিরপুরে ৬০ ফিট সংযোগ সড়ক উদ্বোধন

3

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

4

নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়েও কোনো ব্যাখ্যা পাইনি: এহসানুল হক

5

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

6

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপ

7

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

8

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী নয়: সংলাপে

9

মহান বিজয় দিবসে রাজশাহীতে বাংলাদেশ–ভারত বন্ধুত্বের বার্তা দি

10

ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্র

11

গণভোটের ‘হ্যাঁ-না’ বুঝতে পারছে না মানুষ: বিএনপি মহাসচিব ফখরু

12

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের সৌজন্য সাক্

13

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

14

সংসদ নির্বাচনে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছ

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

রাজকীয় ব্রাইডাল লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

17

পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগে হাইকোর্টের রায়ের শুনানি শুরু

18

সোমবার ঢাকায় শুরু নারী কাবাডি বিশ্বকাপ

19

১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ

20