ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করল এনসিএসএ

ওশান নিউজ প্রতিবেদক : ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। 

আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করবে এবং তথ্যের সত্যতা যাচাই-বাছাইয়ের কাজ পরিচালনা করবে।

আজ ১১ নভেম্বর মঙ্গলবার  এনসিএসএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা রোধে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

নসিএসএ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে তার উৎস যাচাই করতে। 

একই সঙ্গে সন্দেহজনক, উস্কানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে এনসিএসএকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের সাইবার স্পেইসকে নিরাপদ রাখা সবার দায়িত্ব। 

দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুয়া তথ্য, ফটো কার্ড বা ভিডিও প্রচার না করার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে সবাইকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪ ঘণ্টা চালু হেলপলাইন সেবা দিয়েছে। পাশাপাশি অভিযোগ গ্রহণের জন্য চারটি পৃথক ই-মেইল ঠিকানা চালু করা হয়েছে :

১. report_betting@ncsa.gov.bd অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য।

২. report_misinfo@ncsa.gov.bd ভুয়া তথ্য বা গুজব সংক্রান্ত অভিযোগের জন্য।

৩. report_harassment@ncsa.gov.bd ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য।

৪. report_cii@ncsa.gov.bd  গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) প্রতিষ্ঠানসমূহে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য।

এনসিএসএ নাগরিকদের সহযোগিতা কামনা করে জানিয়েছে সবাই মিলে দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ, দায়িত্বশীল ও ইতিবাচকভাবে ব্যবহারে এগিয়ে আসা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক অচল, বন্যায় প্রাণ গেল ২ জনের

1

মিরপুরে ইতিহাস রচনা, ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজ জিতল ব

2

সফলভাবে সম্পন্ন হলো অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্ন

3

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্ম

4

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব প্রধান উপদেষ্টার: হাসন

5

রাজশাহীর ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

6

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

7

নারায়ণগঞ্জে অভিযান: তিন অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমান

8

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল নির্বাচন কমিশ

9

জিয়াউদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করল ইউট্

10

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু সেবা, কৃষি উপকরণ ও শিক্ষা

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

নিয়ম-নীতি মেনেই পদোন্নতি, পদসৃজন ও নিয়োগ দিতে হবে: তথ্য সচিব

13

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি

14

বাংলাদেশ–চীন বন্ধুত্বের প্রতীক মুক্তারপুর সেতুর ব্যাপক সংস্ক

15

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

16

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

17

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও লং মার্চ পুলিশের বাধায় পণ্ড

18

বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ বরদাশত নয়: জামায়াতের আমির

19

কুয়াশা কাটতেই সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চ

20