ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

মতবিরোধ নয়, ঐক্য চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে: জামায়াত আমির

ওশান নিউজ প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য হোক কিন্তু কোনো মতবিরোধ না হোক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

তার মতে, সুস্থ মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্যকে ধরে রাখে এবং রাজনৈতিক পরিবেশকে গতিশীল করে।  

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জামায়াত আমির। 

প্রায় ১৫ দিনের এ সফরকালে তিনি প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠান ও মতবিনিময় সভায় অংশ নেন।   

ডা. শফিকুর রহমান বলেন, দেশে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থকে সামনে রেখে দায়িত্বশীল আচরণ করা। তিনি আরো বলেন, ভিন্ন মত পোষণ করা গণতন্ত্রের অন্তর্ভুক্ত, তবে তা কখনো দ্বন্দ্ব বা সংঘাতে পরিণত হওয়া উচিত নয়।  

এসময় প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

তবে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এখনো নানা জটিলতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

এই প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি ভোটার তালিকা হালনাগাদের নির্ধারিত সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের প্রস্তুতির কথাও তুলে ধরে জামায়াতের আমির বলেনবিএনপির ২৩৭ জন প্রার্থী এখনো ঘোষণা হয়নি, অথচ জামায়াতে ইসলামি এক বছর আগেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছে। 

দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ভোরের আলো ফোটার আগেই বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। 

তাকে বরণ করে নিতে ব্যানার, ফুলের তোড়া হাতে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করেন নেতাকর্মীরা। 

তাদের স্লোগান ও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বিমানবন্দরের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

1

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার, কার্যকর ১ নভেম্বর

2

সচিবালয় থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হলো

3

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় টেকসই উন্নয়নে

4

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি

5

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত

6

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ, ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৬৩

7

নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদন পেল দেশীয় ৬৬ সংস্থা

8

রবিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বে ৮ দলের বিভাগীয় সমাবেশ

9

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্

10

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

11

কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

12

ফিলিস্তিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে বিএনপি শীর্ষ নেতাদে

13

পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন ডন

14

বন্ধুর গায়ে হলুদে গ্ল্যামার ছড়ালেন কেয়া পায়েল

15

পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি আগ্নেয়াস্ত্রের হদিস নেই: স্বীকার

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

প্রকৃত ভাতাভোগীদের সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উ

18

সব দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে কাজ করতে চান তিশা–আরশ

19

রাজকীয় ব্রাইডাল লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

20