ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণভোটসহ নির্বাচন, দেশের ভবিষ্য্য রক্ষার: প্রধান উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ ১৭ নভেম্বর সোমবার জেলা প্রশাসকদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। 

তিনি বলেন, আগামী নির্বাচন গণভোটসহ হওয়ায় এটি সাধারণ নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসক এবং ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, আগামী নির্বাচন শুধু সরকারের জন্য নয়, গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ। 

এটি গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন, যা জাতির জন্য নির্ধারণ করবে শতাব্দীর গতিপথ। তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নতুনভাবে আত্মপ্রকাশ করবে, এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়। 

প্রধান উপদেষ্টা নির্বাচনের বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, বিপুলসংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। 

তাই নির্বাচনের সময় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতিমধ্যেই নির্বাচনের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছেন এবং এটি সফল করতে জেলা প্রশাসকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ সঞ্চালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।

মাঠ প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন

1

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান তবে বাস্তবিক চ্যালে

2

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

3

বেলুন ও ফেস্টুনে উদ্বোধন: রাজশাহীতে শুরু হলো বিসিক উদ্যোক্তা

4

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

5

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী নয়: সংলাপে

6

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে বান্দরবান থেকে দুই পর্ন তারকা গ

7

‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব নতুন পে-স্কেলে

8

একনেক সভায় অনুমোদন ৭১৫০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্প

9

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

10

গ্যাস চুরি রোধে দেশজুড়ে পেট্রোবাংলার কঠোর অভিযান

11

চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪ পদে ছাত্রশিবিরের বিজয়

12

বাংলাদেশে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড

13

টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদানে শতভাগ নিশ্চয়তা দিতে হবে : স্ব

14

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত: নভেম্বরে আলাদা গণভোট চায় দলটি

15

আসছে টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ঢেকে যাবে সকাল–সন্ধ্যা

16

খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসায় পৌঁছাল

17

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

18

জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ ঐকমত্য কমিশনের বিরুদ্ধে: মির্জা

19

সিলেটে বিপিএল মাঠে ঢাকা কোচ মাহবুব আলী জাকিরের প্রথম জানাজা

20