ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির ওপর গুলির হামলাকারী শনাক্ত, তথ্যদাতাকে পুরস্কৃত করবে পুলিশ

ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। 

আজ ১৩ ডিসেম্বর শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।  

এতে বলা হয়েছে, ১২ ডিসেম্বর শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোন তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত  ডিসি মতিঝিল (01320040080) ও ওসি পল্টন (01320040132) অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

1

প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশে গভীর উদ্বেগ খুচরা বিক্র

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন

4

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন আসিকুর রহমান নাদিম

5

বাংলা ভাষার প্রযুক্তিতে নতুন দিগন্ত : কাগজ.এআই ও জুলাই ফন্ট

6

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

7

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করল এনসিএসএ

8

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে, রোবব

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

তেজগাঁও কলেজে সহপাঠীর হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থী

11

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

12

পরীমণি–নিরবের গোলাপ : আগ্রহ বাড়লেও শুটিং অনিশ্চয়তায়

13

জুলাই অভ্যুত্থয় মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায়বিচার প্

14

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

15

স্লোগান-সহ হাদির জানাজার মিছিল মানিক এভিনিউতে প্রবেশ করছে

16

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে আগুন লাগিয়ে প্রতিবাদ বিক্ষুব

17

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

18

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের স

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20