ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ ৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ‘HERizon Fest: Celebrating Women, Skills and Employment’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, যাদের অধিকাংশই তরুণ। দেশের এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের যোগাযোগ ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।
তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ছাড়া প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। এজন্য জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে এবং তাঁদের নেতৃত্বদানের সক্ষমতা বিকশিত করতে হবে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ নারী পোশাক শিল্পে কর্মরত। জাতীয় অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও সমাজের সর্বস্তরে এখনও নারীদের কাজের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, দেশের প্রায় ছয় কোটি কর্মক্ষম মানুষ আমাদের সম্পদ। প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করে তাঁদের দক্ষ কর্মজীবী হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। পাশাপাশি নারীদের প্রশিক্ষণের মাধ্যমে ক্ষমতায়নের মূল ধারায় সম্পৃক্ত করার সুযোগও বাড়বে। অনুষ্ঠানে উপদেষ্টা নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

1

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চার অধ্যাদেশে

2

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

3

তারেক রহমানের আহ্বানে সাড়া, চব্বিশের শহীদ পরিবারের বিএনপির স

4

১৫% প্রবৃদ্ধি, তবুও রাজস্বে ২৪ হাজার কোটি ঘাটতি

5

সংসদ নির্বাচনে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছ

6

বিশ্বকাপের মাঝেই তরুণদের জন্য নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

7

রাজশাহী-৬: বিএনপির আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিলেন

8

রাজনীতিতে টেন্ডারবাজি ও চাঁদাবাজির টাকা, ভোটের পরিবেশ হুমকির

9

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

10

আজ বেলা ১১টা পর্যন্ত চলবে আপিল বিভাগের কার্যক্রম

11

দাবি আদায়ে অনড় প্রাথমিক শিক্ষকরা: আজ থেকে অনির্দিষ্টকালের কর

12

তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর আপিলের ৫ম দিনের শুনানি শুরু

13

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি

14

বিএনসিসিকে শক্তিশালী করে জাতীয় রূপান্তর নিশ্চিতের আহ্বান প্র

15

পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগে হাইকোর্টের রায়ের শুনানি শুরু

16

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: রাজশাহীতে মিষ্টি বিতরণ

17

খোলা ভোজ্যতেল বিক্রি ভোক্তাদের জন্য বিপজ্জনক: ক্যাব সভাপতি স

18

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণাত্মক সেমিনার অনু

19

শীতের ঝলক: ঢাকায় সকাল থেকে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি

20