ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হত্যাকারীর গ্রেপ্তার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাইল চিলড্রেন ভয়েস

ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং সকল নাগরিকের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিতের তিন দফা দাবি জানিয়েছে চিলড্রেন ভয়েস অব হিউম্যানিটি। 

আজ ২১ ডিসেম্বর রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনের আহ্বায়ক জাইমা নূর।

মানববন্ধনে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ইম্পেরিয়াল ন্যাশনাল হাই স্কুল, বটমনিহোম বালিকা বিদ্যালয়, ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং মোহাম্মদপুর মারকাজুল তাতিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। 

বক্তব্যে জাইমা নূর বলেন, ওসমান হাদি শুধুমাত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক। যেখানে শিক্ষকতা করেছেন, সেখানকার শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। 

একজন শিক্ষকের এমন অকালে চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তিনি বলেন, হাদির হত্যার কঠোর বিচার না হলে সন্ত্রাসীদের সাহস আরও বেড়ে যাবে এবং তারা নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিশুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একইসঙ্গে যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না।

ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিকা ফারজানা বলে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সুরক্ষা ও নিরাপত্তা চাই। হাদি চাচ্চুর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

মানববন্ধনে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা বলেন, আমরা হাদি চাচ্চুর বিচার চাই। আমরা শান্তি চাই।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

1

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশের জার্মান রাষ্ট্রদ

2

জাতীয় নাগরিক জোটের দাবি: উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে

3

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

4

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ, চিকিৎসা চলছে নিবিড় পর্

5

চার ক্যাম্পাসে শিবিরের ঝড়ো জয়, রহস্যের গন্ধ পাচ্ছেন নুর

6

লেখনীশক্তির স্বীকৃতিতে ডিআরইউ’র সম্মাননা পেলেন ২৯ জন

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

জলবায়ুর ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি মানবিক সংকট : পরিবেশ

9

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সৌজন্

10

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

11

দোহায় ঐতিহাসিক চুক্তি: আফগানিস্তান-পাকিস্তান অবিলম্বে যুদ্ধব

12

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

13

ইমানদাররা ক্ষমতায় এলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মাওলানা মা

14

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী স্মৃত

15

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

16

রাজশাহীতে হেরোইন জব্দ, নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

17

পূর্বাচল প্লট বরাদ্দ মামলা: শেখ হাসিনা-সজীব-সায়মাসহ ৪৭ জনের

18

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে ভিড় না করার

19

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

20