ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

ওশান নিউজ প্রতিবেদক : প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপার্ট সিরিজের নতুন ৩টি ল্যাপটপ ও ডেস্কটপ পিসি নিয়ে এসেছে। 

আসুস এক্সপার্ট সিরিজের ল্যাপটপে নির্ভরযোগ্যতা, ডেটা সুরক্ষা এবং পারফরম্যান্সের উপর গুরুত্ব দেয়া হয়েছে। 

এই সিরিজে আসুস এক্সপার্টবুক পি১, পি৩, পি৫ ল্যাপটপসহ আরও রয়েছে এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সলিউশন। 

ছোট ও মাঝারি ব্যবসা, বড় কর্পোরেশন, সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিভাইসগুলো তৈরি করা হয়েছে।

আসুস এক্সপার্ট সিরিজের ল্যাপটপে নির্ভরযোগ্যতা, ডেটা সুরক্ষা এবং পারফরম্যান্সের উপর গুরুত্ব দেয়া হয়েছে। 

এই সিরিজে আসুস এক্সপার্টবুক পি১, পি৩, পি৫ ল্যাপটপসহ আরও রয়েছে এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সলিউশন। 

ছোট ও মাঝারি ব্যবসা, বড় কর্পোরেশন, সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিভাইসগুলো তৈরি করা হয়েছে।

এই সিরিজের ল্যাপটপগুলোতে আছে কোপাইলট প্লাস সুবিধা, এক্সপার্টগার্ডিয়ান আইটি ব্যবস্থাপনা এবং এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন, যা কাজকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে। এই ল্যাপটপগুলো মিলিটারি গ্রেডের স্থায়িত্ব মানে ডিজাইন করা হয়েছে। 

এতে রয়েছে এনএফসি লগইন, ওয়েবক্যাম প্রাইভেসি শাটার এবং এসএসডি-স্তরের সিকিউরিটি সুবিধা। 

এছাড়া এগুলো ইপিইএটি সার্টিফায়েড, যা পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয় করবে। পেশাগত ও শিক্ষামূলক কাজ সহজ করতে ডিভাইসগুলোতে রয়েছে বিল্ট-ইন এআই টুলস, কনফারেন্সিং ফিচার এবং শক্তি সাশ্রয়ী সুবিধা।

আসুসের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল জেনেরাল ম্যানেজার, বিজনেজ সিস্টেম গ্রুপ মি. রেক্স লি বলেন, আসুস দীর্ঘদিন ধরে গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তি উদ্ভাবন নিয়ে এসেছে, সেটি হোক ওলেড ল্যাপটপ, এআই পিসি বা গেমিং ডিভাইস। 

এই সাফল্যের মূল ভিত্তি হলো নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও গুণগত মান বজায় রাখা। বাংলাদেশে আসুস এক্সপার্ট সিরিজ চালুর মাধ্যমে আমরা একই সাফল্য ব্যবসায়িক গ্রাহকদের ক্ষেত্রেও অর্জন করতে চাই। 

আমাদের লক্ষ্য হলো আধুনিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ, সমৃদ্ধ এবং ভবিষ্যতমুখী সমাধান দেয়া, যা একইসাথে এআই যুগের চাহিদা পূরণ করবে।

বাংলাদেশে আগামী মাস থেকে আসুসের এক্সপার্ট সিরিজের ল্যাপটপগুলো পাওয়া যাবে। 

আসুস এক্সপার্টবুক পি১ মডেলের দাম শুরু ৪৯,৫০০ টাকা থেকে, আসুস এক্সপার্টবুক পি৩ এর দাম ১০৭,০০০ টাকা এবং এক্সপার্টবুক পি৫ এর দাম শুরু ১,৪০,৮০০ টাকা থেকে। 

গ্রাহকদের জন্য আসুস দিচ্ছে কমার্শিয়াল সাপোর্ট এবং ৩ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি।         

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

1

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

2

পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি আগ্নেয়াস্ত্রের হদিস নেই: স্বীকার

3

নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টহল ও চেকপোস্ট জোরদারের নি

4

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

5

আসিফ-মাহফুজ পদত্যাগ, ড. ইউনূসের কাছে জমা

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

8

জিয়াউদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করল ইউট্

9

দেশে ফেরার পুরো যাত্রা শান্তিপূর্ণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি

10

নিয়ম-নীতি মেনেই পদোন্নতি, পদসৃজন ও নিয়োগ দিতে হবে: তথ্য সচিব

11

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

12

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্মরণীয়: প্রধান উপদেষ্টা

13

পরিমাপে মানসম্মত পরিসংখ্যানই সাফল্যের চাবিকাঠি: প্রধান উপদেষ

14

হাদির জানাজায় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ৮৭০ আনসার

15

বিদেশে থাকা প্রবাসীরা ও এখন সহজে দাখিল করতে পারবেন আয়কর রিটা

16

ভারতের সঙ্গে সম্পর্ক অস্বাভাবিক নয়, স্বাভাবিক রাখতে সরকার কা

17

আজ বেলা ১১টা পর্যন্ত চলবে আপিল বিভাগের কার্যক্রম

18

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

19

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা

20