ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

পারিবারিক আয়োজনে বাঁধন সরকার পূজার নতুন জীবন শুরু

বিনোদন প্রতিবেদক : ফের বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। সোমবার পারিবারিক আয়োজনে মডেল ও করপোরেট চাকরিজীবী শুভংকর সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই গায়িকা।

নতুন জীবনের আনন্দে উচ্ছ্বসিত পূজা বলেন, গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ চাই।   

শুভংকর সেন পেশায় একজন মডেল, পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যদিকে বাংলাদেশে সংগীতাঙ্গনে বাঁধন সরকার পূজা সুপরিচিত একটি নাম। তার গাওয়া অন্তত ১০টিরও বেশি গান ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

পূজার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ এবং ‘মিউজিক তোমায় ছেড়ে’।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেন পূজা। ২০২১ সালের ডিসেম্বরে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। অতীতের তিক্ততা পেছনে ফেলে নতুন করে জীবনের পথে হাঁটতে শুরু করলেন এই প্রতিভাবান সংগীতশিল্পী।

          

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা

1

জকসু নির্বাচনে মওলানা ভাসানী ব্রিগেডের ১০ দফা ইশতেহার ঘোষণা

2

রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

3

সফলভাবে সম্পন্ন হলো অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্ন

4

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

5

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণাত্মক সেমিনার অনু

6

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, দিনের তাপমাত্রা বাড়তে

7

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি: হত্যাচেষ্টার প্রত

8

সরকারি কর্মচারীদের জন্য সুখবর: জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর নত

9

পাটভিত্তিক উৎপাদনে বাংলাদেশকে বিনিয়োগের আশ্বাস চীনের

10

বিএনপির রাজনীতিতে নতুন মুখ: যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্

11

মেহরিন নামে ডাকলে ভালো লাগে, তবে বাস্তবে আমি কেয়া পায়েল

12

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

13

সরকারি অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না: বাণিজ্য উ

14

লাইভে আর্তচিৎকার, স্বামীর নির্যাতনের শিকার সানজিদা রিন্টু বল

15

তারেক রহমানের অভ্যর্থনায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিটে উৎসবমুখর প

16

ইইউ’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমির ডা. শফ

17

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন

18

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও লং মার্চ পুলিশের বাধায় পণ্ড

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20