ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রাফিক সপ্তাহ ২০২৫ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

ওশান নিউজ প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন” প্রতিপাদ্য নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হয়েছে।

৭ ডিসেম্বর রোববার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: নাজমুল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এবং মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত।

এছাড়াও আরএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। ট্রাফিক সপ্তাহ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, মনি চত্বর, লক্ষ্মীপুর মোড়, গৌরহাঙ্গা ও ভদ্রার মোড় এই পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বৃহৎ পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হবে। এসব স্থানে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত ৮০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে, যারা যান চলাচল নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে সহায়তা করবেন।

এছাড়াও ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে রোভার স্কাউট, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট ও “নিরাপদ সড়ক চাই” সংগঠনের সদস্যরা উপর্যুক্ত পয়েন্টগুলোতে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা, লিফলেট বিতরণ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন বিআরটিএ, রাজশাহী সিটি কর্পোরেশন, আরডিএ’র প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট, নিরাপদ সড়ক চাই-এর প্রতিনিধিসহ বিভিন্ন যানবাহনের মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দ

1

আইটেল নিয়ে এলো 'আইটেল হোম'

2

অর্থনৈতিক অগ্রগতি ও বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্ব

3

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

4

নির্বাচনের তারিখ চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই ভোটের উৎসব : প্রধান

5

এনবিআরের বড় পদক্ষেপ: ১২টি নতুন কাস্টমস হাউস ও কমিশনারেট

6

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্

7

হাসিনা-কামাল মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত: ১৩ নভেম্বর

8

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

9

৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন

10

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকায় অচল কর্মসূচি: ইসলামী

11

২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএল, ফাইনাল ২৩ জানুয়ারি ঢাক

12

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযু

13

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

14

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

15

রেলওয়ের স্থবিরতা কাটাতে কাঠামোগত সংস্কারের দাবি জোরদার

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: রাজশাহীতে মিষ্টি বিতরণ

18

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সিকে মানতে হবে

19

সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশন

20